বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
ফাইল ছবি ভয়েস প্রতিবেদক, টেকনাফ:
একুশ ইয়াবা কারবারির জামিন হয়েছে। কক্সবাজারের জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল প্রদত্ত ২১ জন ইয়াবা কারবারীর মধ্যে সাবেক এমপি আবদুর রহমান বদি’র দুই ভাই আবদুর শুক্কুর ও আমিনুর রহমান প্রকাশ আবদুল আমিনও জামিন পেয়েছেন।
জামিন পাওয়া অন্যান্য ব্যাক্তিরা হলেন- নুরুল বশর কাউন্সিলর প্রকাশ নওশাদ, মোঃ হাবিবুর রহমান প্রকাশ নুর হাবিব, মোঃ শাহেদ রহমান নিপু, ফয়সাল রহমান, মারুফ বিন খলিল প্রকাশ বাবু, রেজাউল করিম মেম্বার, মং অং থেইন প্রকাশ মমচি, শামসুল আলম প্রকাশ শামসু মেম্বার, মোহাম্মদ সিরাজ, মোহাম্মদ আলম, মোঃ জুহুর আলম, বোরহান উদ্দিন, নুর মোহাম্মদ, শফিকুল ইসলাম, কামরুল হাসান রাসেল, শামসুল আলম শামূম, হোছাইন আহমদ, মোহাম্মদ আয়ুব। সূত্র জানান, জামিন পাওয়া ব্যক্তিরা অন্য মামলায় গ্রেফতার না থাকলে ৯ নভেম্বর কারাগার থেকে মুক্তি পেতে পারে। এর আগে হাইকোর্ট থেকে আরো চার জন জামিনে মুক্তি পেয়েছেন। এনিয়ে মোট ২৬ জন আসামি জামিন হল।
কক্সবাজারের জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল গত ৩ নভেম্বর তাদের জামিন প্রদান করেন। সংশ্লিষ্ট সূত্র থেকে এ তথ্য জানাগেছে।
অপরদিকে কারাগারে থাকা একই মামলায় আরো ৪৭ জন আসামী সোমবার ৯ নভেম্বর জেলা ও দায়রা জজ আদালতে জামিন চেয়ে আবেদন করেছিলো। জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল মামলার পরবর্তী ধার্য্য দিন আগামী ২২ নভেম্বর এই জামিন আবেদন সমুহ শুনানীর জন্য রেখেছেন।
উল্লেখ্য, ২০১৯ সালের ১৬ নভেম্বর ১০২ জন আত্মসমর্পনের ঘটনায় ৩ লক্ষ ৫০হাজার পিচ ইয়াবা উদ্ধার এবং ৩০টি দেশীয় তৈরী এলজি ও ৭০টি কার্তুজ উদ্ধার দেখানো হয়। উদ্ধারকৃত মালামাল নিয়ে আত্মসমর্পণকারীদের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে পৃথক ২ টি মামলা দায়ের করা হয়।
ভয়েস/জেইউ।