মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
ভয়েস প্রতিবেদক:
কক্সবাজার শহরে চিপস ও ঝালমুড়ির প্যাকেটে করে অভিনব পাচারকালে ৯ হাজার ২৩৯পিস ইয়াবা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) সদস্যরা। এসময় রাশেদুল কবির (২৬) ও মো. হাসান (২০) নামের পাচারকারিকে গ্রেপ্তার করেছে।
রোববার (১৫ নভেম্বর) রাত ৮টার দিকে অভিযান চালিয়ে কক্সবাজার শহরের হলিমোড় থেকে তাদের আটক করা হয়। আটক রাশেদুল কবির (২৬) ও মো. হাসান (২০) টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের মন্ডলপাড়া এলাকার বাসিন্দা।
অভিযানে নেতৃত্ব দেয়া কক্সবাজার জেলা ডিবি পুলিশের এসআই মোল্লা জুয়েল আহমদ জানান, ‘গোপন সংবাদেও ভিত্তিতে চিপস ও ঝালমুড়ির প্যাকেটে করে অভিনব কৌশলে ইয়াবাপাচারের খবর অভিযানে নামে ডিবি পুলিশ। এসময় একটি অটোবাইকে সররাহকালে ছদ্মবেশ ধরে আনা ইয়াবাবাহী ঝালমুড়ি ও চিপস্ চালানটি জব্দ করা হয়। এঘটনায় জড়িত দুইজনকে আটক করা হয়। আটককৃতদের স্বীকারোক্তি মোতাবেক তাদের বহনকারী চিপস ঝালমুড়ির প্যাকেটের থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। ঘটনাস্থলেই জনসম্মুখে গণনা করে পাওয়া যায় ৯ হাজার ২৩৯ পিচ ইয়াবাগুলো জব্দ করা হয়। আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে তাদেরকে থানায় সোপর্দ করার প্রস্তুতি চলছে।
ভয়েস/আআ