শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস যে মোরগের লেজের পালকের দৈর্ঘ্য ৫০ ফুট ঘুরতে যাবেন? জেনে নিন ২০২৭ সালে লম্বা ছুটি পড়বে কোন কোন মাসে সৌদি আরবের সঙ্গে আলোচনা চলছে, জানালো ইরান মিরপুরে টানা তিনদিন ধরে চলছে সংঘর্ষ: জনমনে আতংক ইনানীতে নলকূপ খননে গ্যাস উদগীরণ, মজুত নিরূপণে জরিপ দ্বীপ প্রস্তুত: আজ সেন্টমার্টিন খুললেও যায়নি কোন জাহাজ: চূড়ান্ত অনুমতির অপেক্ষায়

নিউ কিম একটি কবুতর বিক্রি ১৭ কোটি টাকা!

ভয়েস নিউজ ডেস্ক:

অবিশ্বাস্য দাম হলেও নিউ কিম নামের কবুতরের ক্রেতার অভাব ছিল না। রীতিমতো নিলাম ডেকে কয়েক কোটি ডলারে তুলে দেওয়ায় নতুন মালিকের হাতে।বিবিসি জানায়, দুই বছর বয়সী মেয়ে কবুতরটিকে সম্প্রতি বিক্রির জন্য নিলামে তোলা হয়।

রবিবার অনুষ্ঠিত এক নিলামে প্রায় বিশ লাখ ডলার দাম হেঁকে কবুতরটি কিনে নিয়েছেন চীনের একজন ধনী ব্যক্তি। বাংলাদেশি মুদ্রায় যা ১৭ কোটি টাকার কাছাকাছি।

নিউ কিম অবশ্য কোন সাধারণ কবুতর নয়। বিশেষ একটি প্রজাতির কবুতরটির পরিচয় ‘রেসিং পিজন’ হিসেবে। আর এটি ছিল রেসিং পিজন বিক্রির ক্ষেত্রে একটি রেকর্ড।

এই বিশেষ প্রজাতির কবুতরের কাজ হলো ওড়ার প্রতিযোগিতায় অংশ নেওয়া। সাধারণত কবুতরগুলোকে নির্ধারিত দূরত্বের কোন স্থানে ছেড়ে দেওয়া হয়। সবচেয়ে আগে উড়ে যে বাড়ি পৌঁছাতে পারবে সে বিজয়ী। এতে মোটা অঙ্কের অর্থ যায় মালিকের পকেটে।

কবুতরদের এই প্রতিযোগিতায় সর্বশেষ বিজয়ী আর্মান্ডো, যাকে পরে ফর্মুলা ওয়ান রেস চ্যাম্পিয়ন লুইস হ্যামিলটনের নামে নামকরণ করা হয়।নিউ কিমও ২০১৮ সাল থেকে বেশ কটি প্রতিযোগিতায় জিতে এবং এরপর সে অবসরে যায়। অবসরজীবনে বেশ কিছু ছানার জন্ম দিয়েছে সে।নিউ কিমের মালিক একটি বেলজিয়ান পরিবার, এই বিপুল পরিমাণ অর্থে কবুতরটি বিক্রি হওয়ায় রীতিমতো বিস্মিত।

জানা যায়, যে চীন ধনাঢ্য ব্যক্তি কবুতরটি কিনেছে তার শখ হলো রেসিং পিজন সংগ্রহ করা।চীনে সম্প্রতি পিজন রেসিং খুবই জনপ্রিয়তা পেয়েছে। নিউ কিম মেয়ে কবুতর হওয়ায় তার দাম এত বেশি হয়েছে কারণ তাকে এই প্রজাতির কবুতর প্রজননে কাজে লাগানো যায়। ধারণা করা হচ্ছে, নিলামে বিজয়ী চীনা নাগরিকও নিউ কিমকো প্রজননে কাজে লাগাবেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION