শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস যে মোরগের লেজের পালকের দৈর্ঘ্য ৫০ ফুট ঘুরতে যাবেন? জেনে নিন ২০২৭ সালে লম্বা ছুটি পড়বে কোন কোন মাসে সৌদি আরবের সঙ্গে আলোচনা চলছে, জানালো ইরান মিরপুরে টানা তিনদিন ধরে চলছে সংঘর্ষ: জনমনে আতংক ইনানীতে নলকূপ খননে গ্যাস উদগীরণ, মজুত নিরূপণে জরিপ দ্বীপ প্রস্তুত: আজ সেন্টমার্টিন খুললেও যায়নি কোন জাহাজ: চূড়ান্ত অনুমতির অপেক্ষায়

শিক্ষকদের বদলির জন্য ডিজির কাছে না যাওয়ার নির্দেশ

ভয়েস নিউজ ডেস্ক:

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলির জন্য মাঠ পর্যায়ের কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অধিদপ্তরের মহাপরিচালকের (ডিজি) কাছে না আসতে নির্দেশনা দেওয়া হয়েছে।

রোববার (১৬ নভেম্বর) প্রাথমিক শিক্ষার সব বিভাগীয় উপপরিচালকদের কাছে এ নির্দেশনা পাঠানো হয়।

এতে বলা হয়েছে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মাঠ পর্যায়ের কর্মরত কর্মকর্তারা প্রায়শই অধিদপ্তরের মহাপরিচালকের কাছে বিনা অনুমতিতে নিজের বদলির তদবির নিয়ে ব্যক্তিগতভাবে দেখা করার জন্য হাজির হচ্ছেন। যা সরকারি বিধিবিধানের পরিপন্থি।

বর্তমান কোভিড-১৯ পরিস্থিতিতে যা স্বাস্থ্য বিধিরও পরিপন্থি। কারও বদলির আবেদন করতে হলে তা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে পাঠানো বাঞ্ছনীয়।

এক্ষেত্রে ব্যক্তিগত উপস্থিতির প্রয়োজন নেই।
চিঠিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মাঠ পর্যায়ের সব কর্মকর্তাদের ব্যক্তিগত প্রয়োজনে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে আগমণের আগে নিয়ন্ত্রণকারী কর্মকর্তা এবং অধিদপ্তরের পরিচালকের (প্রশাসন) পূর্বানুমতি ও ছুটি নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION