মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

বাঁধ মেরামতে স্বস্তি পাচ্ছে কুতুবদিয়ার মানুষ

কুতুবদিয়া উপজেলায় একটি বাঁধ নির্মানের দৃশ্য

ভয়েস প্রতিবেদক, কুতুবদিয়া:

বাঁধ নির্মাণের  ফলে জোয়ার-ভাটার লীল‍া খেলায় একটু হলেও স্বস্তি নিঃশ্বাস ফেলছে কুতুবদিয়ার মানুষ।‍শুরু হয়েছে বাঁধ মেরামতের কাজ।

যুগের পর যুগ ধরে কুতুবদিয়া উপকূলের মানুষ সাগরের জোয়ারের সাথে যুদ্ধ করে ভাঙা গড়ার লীলা খেলায় মত্ত হয়ে থাকে। শুস্ক মৌসুমে একটু স্বস্তিতে থাকলেও বর্ষা এলেই লোকালয়ে জোয়ার ভাটার লীলা খেলা চলতে থাকে। তারই ধরাবাহিকতায় বিগত কয়েক বছর ধরে দ্বীপের শতশত পরিবার গৃহহারা হয়ে মানবেতর জীবনযাপন করছে।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কক্সবাজারের ৭১ পোল্ডারের কুতুবদিয়া দ্বীপের ৪১ কিলোমিটার বেড়িবাঁধ ভাঙা ছিল। পানি সম্পদ মন্ত্রণালয় বিগত ২০১৭- ২০১৮ অর্থ বছরে প্রায় ৯২ কোটি টাকা ব্যয়ে বাঁধ নিমার্ণের জন্য বরাদ্দ দেন। এ বরাদ্দের অনকূলে আলী আকবর ডেইল,তাবলরচর,বায়ুবিদ্যুৎ এলাকা,জেলেপাড়া,বড়ঘোপ ইউনিয়নের মুরালিয়া, অমজাখালী,উত্তর ধুরুং ইউনিয়নের আকবরবলীপাড়া,নয়াকাটা,ফয়জানির বাপের পাড়া,কায়ছারসহ প্রায় ১৫ কিলোমিটার বাঁধ ভাঙা ছিল। গত বর্ষা মৌসুমের পূর্বে আলী আকবর ডেইল জেলেপাড়া,আনিচের ডেইল,বায়ুবিদ্যুৎ এলাকায় বাঁধ মেরামত করে জোয়ার লোকালয়ে সয়লাব করতে না পারে মতো বাঁধ দেয়া হয়েছে।

চলতি শুস্ক মৌসুম শুরুতে উত্তর ধুরুং ইউনিয়নের নয়াকাটা, আকবর বলী ঘাট, কায়ছারপাড়া এলাকায় বাঁধ মেরামতের কাজ শুরু করেছে বলে ঠিকাদার কর্তৃপক্ষ। তবে ঠিকাদার প্রতিষ্ঠান দাবী করে আগামী বর্ষা মৌসুমের পূর্বে লোকালয়ে যাতে জোয়ার ডুকতে না পারে তারই প্রস্তুতি নিয়ে প্রকল্প কাজে নেমেছেন বলে ঈগল রীজ ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানের পরিচালক মেজর (অবসর) ফজলুল হক শাহিন নিশ্চিত করেন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION