মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

এড.সিরাজুল মোস্তফা আ.লীগের ধর্ম বিষয়ক সম্পাদক হলেন

ফাইল ছবি

ভয়েস নিউজ ডেস্ক:

উপমহাদেশের ঐতিহ্যবাহী বৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদকের দায়িত্ব পেলেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা। দলের ২১তম জাতীয় কাউন্সিলের পর থেকে পদটি এতোদিন ফাঁকা ছিল।

বুধবার (২৫ নভেম্বর) ধর্ম বিষয়ক সম্পাদকের পদে অ্যাডভোকেট সিরাজুল মোস্তফার মনোনয়নের বিষয়টি দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নিশ্চিত করেছেন।

এর আগে গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকেআওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া মোবাইল করে অ্যাডভোকেট সিরাজুল মোস্তফাকে মনোনয়েন বিষয়টি জানান।

গত বছরের ২১ ডিসেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দলের কাউন্সিল অধিবেশনে সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন কাউন্সিলের নির্বাচন কমিশনার অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ূন। পরে নবনির্বাচিত সভাপতি শেখ হাসিনা বাকিদের নাম ঘোষণা করেন।

ওই দিন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কয়েকটি সম্পাদক পদ ছাড়াও কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্যদের নাম ঘোষণা করা হয়নি। এর মধ্যে সম্পাদকমণ্ডলীর সদস্যদের মধ্যে অর্থ সম্পাদক, তথ্য ও গবেষণা সম্পাদক, ধর্ম বিষয়ক সম্পাদক, শিল্প ও বাণিজ্য সম্পাদক এবং শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদকের পদগুলো খালি ছিল। পরবর্তী সময়ে বাকি সম্পাদকের পদগুলো পূরণ হলেও ধর্ম বিষয়ক সম্পাদকের পদটি এতোদিন ফাঁকা ছিল।সূত্র:মানবক‌ন্ঠ।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION