মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
এড.সিরাজুল মোস্তফা এড. ফরিদুল ইসলাম চৌধুরী ভয়েস নিউজ ডেস্ক:
কেন্দ্রে প্রথমবার এড.সিরাজুল মোস্তফা, জেলার দায়িত্বে এড.ফরিদুল ইসলাম চৌধুরী দায়িত্ব পাচ্ছেন। এনিয়ে গোটা কক্সবাজার জেলায় কয়েকদিন ধরেই আসছে-হচ্ছে নেতকর্মিদের মুখে মুখে প্রচার যা এখন সত্যি হয়েছে।
কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি এড.সিরাজুল মোস্তফাকে কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক করা হয়েছে। অন্যদিকে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পাচ্ছেন কুতুবদিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এড.ফরিদুল ইসলাম চৌধুরী।
নতুন এই দায়িত্বের বিষয়ে বুধবার দলীয় চিঠির মাধ্যমে জানিয়ে দেয়া হতে পারে জানিয়েছে দলের একটি নির্ভযোগ্য সূত্র।
কক্সবাজার জেলা আওয়ামী লীগের কোনো নেতা এই প্রথমবারের মতো কেন্দ্রেীয় আওয়ামী লীগের শীর্ষ পদে আসীন হচ্ছেন।
সূত্র জানিয়েছে, নতুন দায়িত্বের বিষয়ে গঠনতান্ত্রিক প্রক্রিয়া সম্পন্ন করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
ভয়েস/জেইউ।