মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

অপহৃত ৯ বাংলাদেশী জেলেকে ফিরিয়ে দিয়েছে মিয়ানমার

জিকির উল্লাহ জিকু:

মিয়ানমার অপহৃত ৯ বাংলাদেশী জেলেকে ফিরিয়ে দিয়েছে পতাকা বৈঠকের মাধ্যমে মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ (বিজিপি)।

আজ বুধবার দুপুর আড়াইটার দিকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) প্রতিনিধি দল ৯ জেলেকে নিয়ে টেকনাফে ফেরত আসে।

এর আগে সকাল ১১ মিয়ানমারের মংডুতে ১নং এন্ট্রি/এক্সিট পয়েন্ট, বিজিবি টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এবং মিয়ানমার ৪ নম্বর (৪) বর্ডার গার্ড পুলিশ ব্রাঞ্চের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকের মাধ্যমে ৯ জন বাংলাদেশী জেলেকে ফেরৎ আনা হয়।

টেকনাফ ২নং বিজিবি’র অধিনায়ক লে.কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান জানিয়েছেন, অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ এবং আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে ১০ সদস্য বিশিষ্ট বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন লেঃ কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান, পিএসসি, অধিনায়ক, টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এবং ৭ সদস্য বিশিষ্ট মিয়ানমার প্রতিনিধি দলের নেতৃত্ব দেন নম্বর (৪) বর্ডার গার্ড পুলিশ ব্রাঞ্চের লে. কর্ণেল জ্য লিং অং।

 

ফেরত জেলেদের শারীরিক পরীক্ষা করা হচ্ছে।

মিয়ানমার হতে ফেরত আনা ৯ (নয়) জন বাংলাদেশী নাগরিককে পুলিশের সহায়তায় উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এর সমন্বয়ে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ফেরত আসা জেলেরা হলেন, মোঃ নুরুল আলম (৪৮), ইসমাইল প্রকাশ হেসেন (১৯), মোঃ ইলিয়াছ (২১), মোঃ ইউনুছ (১৬), মোহাম্মদ আলম প্রকাশ কালু (১১), সাইফুল (১৭), সলিম উল্লাহ (২৫), নুর কামাল (১৩), মোঃ লালু মিয়া (২৩)। তারা সবাই সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ এলাকার বাসিন্দা।

গত ১০ নভেম্বর নাফ নদীতে থেকে ৯ জেলেকে ধরে নিয়ে যায় মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ বিজিপি। এসময় ইঞ্জিন বিকল হয়ে জেলে নৌকাটি মিয়ানমার সীমানায় চলে যায়। পরে জেলেদেরকে ফেরৎ আনার জন্য বর্ডার গার্ড বাংলাদেশের পক্ষে জোরালো প্রচেষ্টা চালানো হয়। বিজিবির তৎপরতার প্রেক্ষিতে বিজিপি কর্তৃক বিজিবি কর্তৃপক্ষের নিকট দ্রত তাদের হস্তান্তর করতে সম্মত হয়।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION