সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন

করোনাভাইরাস: ৩৬ জনের মৃত্যু, সুস্থ পৌনে চার লাখ

করোনাভাইরাস, ফাইল ছবি

ভয়েস নিউজ ডেস্ক:

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও ৩৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্য দিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছয় হাজার ৫৮০ জনে। এছাড়া নতুন করে এক হাজার ৯০৮ জনের শরীরে কোভিড-১৯ ভাইরাস শনাক্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে চার লাখ ৬০ হাজার ৬১৯ জনে। আর সুস্থ হয়ে ওঠার সংখ্যা পৌনে চার লাখ পার হয়েছে।

শনিবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাসংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, দেশের সরকারি ও বেসরকারি ১১৮ ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৩ হাজার ৭১৮টি এবং পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ১২টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো ২৭ লাখ ৪৩ হাজার ৫৯২টি।

২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৬২ শতাংশ। আর মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ১৬ দশমিক ৭৯ শতাংশ। এছাড়াও সুস্থতার হার ৮১ দশমিক ৬০ শতাংশ। আর মৃত্যু হার এক দশমিক ৪৩ শতাংশ।

এদিকে করোনা থেকে সুস্থ হয়েছেন আরও দুই হাজার ২০৯ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে তিন লাখ ৭৫ হাজার ৮৮৫ জনে। ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে পুরুষ ২৮ জন এবং নারী আটজন।

বিভাগভিত্তিক হিসেবে ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩৬ জনের মধ্যে ঢাকা বিভাগেই ৩০ জন। বয়সভিত্তিক হিসেবে ষাটোর্ধ্ব ২৩ জন।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

সূত্র:ঢাকাটাইমস।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION