মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

রামুতে সী লাইন বাস উল্টে বৃদ্ধ নিহত, আহত ৫

বলরাম দাশ অনুপম :
রামুর দক্ষিণ মিঠাছড়ির কাইম্যারঘোনা স্টেশনে যাএীবাহি সী লাইন বাস উল্টে এক বৃদ্ধ নিহত হয়েছে। এসময় গুরুতর আহত হয়েছে আরো ৫ জন৷

নিহত বৃদ্ধের নাম মোঃ নুরুল ইসলাম (৫৬)। সে উখিয়ার রাজাপালং ইউনিয়নের সিকদার বিলের মৃত সুলতান অাহমদের ছেলে। রবিবার (২৯ নভেম্বর) সকাল ৯ টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সী লাইন পরিবহনের একটি যাত্রবাহী বাস বিপরীত দিক থেকে দ্রুত বেগে আসা একটি মোটর সাইকেলকে সাইড দিতে গিয়ে সী-লাইনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন বৃদ্ধ নুরুল ইসলাম। এই ঘটনায় আহতরা হলেন- সৈয়দ হোসেন, মো: আবুল কাসেম, বেলাল, জয়নাল উদ্দিন, ওসমান গণি, মটর সাইকেল চালক সাইফুল ইসলাম। এদের ২ জনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

রামু ক্রসিং হাইওয়ে থানার উপ-পরিদর্শক মুজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান-নিহতের লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION