সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন

করোনাভাইরাস:মৃত্যু বেড়ে ৬ হাজার ছাড়ালো

করোনাভাইরাস, ফাইল ছবি

ভয়েস নিউজ ডেস্ক:

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছেন আরও এক হাজার ৭৮৮ জন। এ নিয়ে এখন পর্যন্ত ৪ লাখ ৬২ হাজার ৪০৭ জন করোনা শনাক্ত হলেন। গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছেন ২৯ জন, এ নিয়ে করোনায় মোট মারা গেলেন ৬ হাজার ৬০৯ জন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ২৮৭ জন, এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৩ লাখ ৭৮ হাজার ১৭২ জন।

রবিবার (২৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতর প্রকাশিত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৩ হাজার ৮৬৪টি, নমুনা পরীক্ষা করা হয়েছে ১৩ হাজার ৭৩৭টি। এখন পর্যন্ত ২৭ লাখ ৫৭ হাজার ৩২৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৩ দশমিক ০২ শতাংশ এবং এখন পর্যন্ত ১৬ দশমিক ৭৭ শতাংশ। ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮১ দশমিক ৭৮ শতাংশ এবং মৃত্যু হার এক দশমিক ৪৩ শতাংশ।

মৃত্যুবরণকারীদের মধ্যে ২৩ জন পুরুষ এবং ৬ জন নারী। এখন পর্যন্ত পুরুষ ৫ হাজার ৭৫ জন এবং নারী মৃত্যুবরণ করেছেন এক হাজার ৫৩৪ জন।

বয়স বিশ্লেষণে দেখা যায়, ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ৬০ ঊর্ধ্ব ১৯ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৮ জন এবং ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ২ জন রয়েছেন।

বিভাগ বিশ্লেষণে দেখা যায়, মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ২৩ জন, চট্টগ্রাম ও রংপুর বিভাগে ২ জন করে এবং রাজশাহী ও খুলনা বিভাগে একজন করে রয়েছেন। ২৪ ঘণ্টায় ২৯ জনই হাসপাতালে মারা গেছেন। সূত্র:বাংলাট্রিবিউন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION