মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

কুতুবদিয়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা সম্পন্ন

ভয়েস প্রতিবেদক, কুতুবদিয়া:

কুতুবদিয়ায় ৪২ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ২০২০ সম্পন্ন হয়েছে।

রবিবার (২৯ নভেম্বর) দিনব্যাপী বড়ঘোপ ইসলামিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার মাঠে এ মেলা অনুষ্ঠিত হয়।

কুতুবদিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্বাবধানে সকাল ১০ টায় বিজ্ঞান মেলা উদ্বোধন করেন কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এ,এম জহিরুল হায়াত।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্টপোষকতায় আয়োজিত মেলায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-সহকারি কমিশনার ভূমি হেলাল উদ্দিন চৌধুরী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রজব আলীসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিক্ষা প্রতিষ্টানের প্রধানগণ
এদিকে, কুতুবদিয়া সরকারি কলেজ ও কুতুবদিয়া হাই স্কুলসহ ১২ টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্টান মেলায়
অংশ গ্রহণ করেন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION