বৃহস্পতিবার, ২৩ Jul ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য আর্জেন্টিনার হৃদয় ভেঙে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে-সালাহউদ্দিন আহমদ  কক্সবাজার সৈকতে টর্নেডোর আঘাতে তছনছ আর্জেন্টিনা জিতলে কেন বিয়ে করবেন পরীমণি? মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত শিক্ষার্থীদের দাবি মেনে অটোপাস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

আনারস কেন খাবেন?

লাইফস্টাইল ডেস্ক:

এই ফলে ভিটামিন সিসহ অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্ট রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে নানান জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে।ভিটামিন সি, ভিটামিন বি৬, সামান্য পরিমাণে ভিটামিন কে, ম্যাংগানিজ, ম্যাগনেশিয়াম, জিঙ্কে ভরপুর আনারস সপ্তাহে দু-তিন দিন খাবারের তালিকায় রাখলে ইমিউন সিস্টেম জোরদার তো হবেই, তার সঙ্গে পেটের গোলমাল কমে হজম ক্ষমতা বাড়বে।

অনেকেরই আবার আনারস না পছন্দ। তবে স্বচ্ছ কাঁচের গ্লাসে ঘন সোনালি রঙা আনারসের স্মুদি পুদিনা বা বেসিল দিয়ে সাজিয়ে পরিবেশন করলে সবাই এক চুমুকে শেষ করে ফেলবেন।

এই স্মুদির রেসিপি দেখে নিন-

উপকরণ: (মাঝারি দু গ্লাসের জন্য)

আনারসের টুকরো- ২ কাপ, বাড়িতে পাতা টক দই- ১ কাপ, জিরা- ১ চা চামচ,

গোলমরিচ- ১/২ চা চামচ, আদা- ১ টুকরো, বিট লবণ- ১/২ চামচ,

দরকার হলে সামান্য বরফের কুচি, মধু, সাজানোর জন্য- বেসিল ও আনারসের টুকরো।

প্রণালি: আনারসের টুকরো, আদা, জিরে ও গোলমরিচ একসঙ্গে মিক্সির জুস মোডে দিয়ে মসৃণ করে পিষে নিন। এবারে দই দিয়ে আর একবার মিক্সি চালিয়ে নিন। গ্লাসে ঢেলে বরফের টুকরো (নাও দিতে পারেন) ও বেসিল সাজিয়ে পরিবেশন করুন। আনারস টক হলে অল্প মধু মিশিয়ে নিতে পারেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION