মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

বাংলা চ্যানেল পাড়ি দিলেন দুই নারীসহ ৪৩ সাঁতারু

বিশেষ প্রতিবেদক, টেকনাফ:
বঙ্গোপসাগরে বাংলা চ্যানেল পাড়ি দিলেন দুই নারীসহ ৪৩ জন সাঁতারু। এতে বিদেশী সাতারু সহ এবার সর্বোচ্চ ৪৩ সাঁতারু অংশ নিয়েছেন।
সোমবার (৩০ নভেম্বর) সকাল সাড়ে ৯ টা  দিকে কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহ্‌ পরীর দ্বীপ জেটি থেকে শুরু করেছে সাঁতোরা। বিকাল নাগাত সাতারু প্রতিযোগিরা সেন্টমার্টিন পৌছার সম্ভাবনা রয়েছে।
বঙ্গোপসাগরের বাংলা চ্যানেলের ১৬ কিলোমিটার পথ সাঁতরে সাঁতারুদের পৌঁছাতে হবে সেন্ট মার্টিন দ্বীপের জেটিতে। ১৫তম বাংলা চ্যানেল সাঁতারের আয়োজক ‘ষড়জ অ্যাডভেঞ্চার ও এক্সট্রিম বাংলা।’
‘ষড়জ অ্যাডভেঞ্চার ও এক্সট্রিম বাংলার প্রধান নির্বাহী কর্মকর্তা লিপটন সরকার জানান, প্রতি বছরের ন্যায় এ বছরেও বাংলা চ্যানেল পাড়ি দেয়া প্রতিযোগিতা  শুরু হয়েছে। এটি গত মার্চে এই সাঁতার আয়োজনের কথা ছিল। কিন্তু করোনা পরিস্থিতিতে এ প্রতিযোগিতার আয়োজন করা সম্ভব হয়নি। এবার চ্যানেল সাঁতারের আন্তর্জাতিক নিয়ম মেনে এই আয়োজন করা হচ্ছে। সাঁতারুরা ফ্রি হ্যান্ড সুইমিং করবেন। নিরাপত্তার জন্য প্রত্যেক সাঁতারুর সঙ্গে একটি করে উদ্ধারকারী নৌকা থাকবে। এ ছাড়া বাংলাদেশ কোস্ট গার্ডের সার্ভিস বোট, জরুরি নৌকা ও ডুবুরিরা থাকবেন।
এবারের বাংলা চ্যানেল সাঁতারে বেশ কিছু রেকর্ড হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ৬৮ বছর বয়সী সাঁতারু ক্ষিতিন্দ্র চন্দ্র বৈষ্য এই সাঁতারে অংশ নিচ্ছেন। সফল হলে তিনিই হবেন বাংলা চ্যানেল পাড়ি দেওয়া সবচেয়ে বয়স্ক সাঁতারু। এখন পর্যন্ত এ রেকর্ডের অধিকারী ঢাকার সাঁতারু মিজানুর রহমান। তিনি ২০১৯ সালে ৬৭ বছর বয়সে এই চ্যানেল পাড়ি দিয়েছিলেন। এবার তিনি অংশ নিচ্ছেন না।
২০০৬ সাল থেকে গত বছর পর্যন্ত টানা ১৪ বার এই চ্যানেল পাড়ি দেন লিপটন সরকার। এবারে পাড়ি দিলে টানা ১৫ বারের রেকর্ড করবেন তিনি। এবারের ৪৩ সাঁতারুর মধ্যে ১ জন বিদেশি, ২ জন নারী ও ২ জন পুলিশ কর্মকর্তাও আছেন। গত বছর ৩১ সাঁতারু বাংলা চ্যানেল পাড়ি দেন।
এবারের বাংলা চ্যানেল সাঁতারের সহ–আয়োজক বাংলাদেশ পর্যটন করপোরেশন ও পর্যটন বোর্ড, প্রধান পৃষ্ঠপোষক ফরচুন গ্রুপ, পৃষ্ঠপোষক ভিসা থিং ও এনসিসি ব্যাংক, অংশীদার ঢাকা বিশ্ববিদ্যালয়, স্টুডিও ঢাকা ও ষড়জ এবং রেসকিউ পার্টনার হিসেবে আছে বাংলাদেশ কোস্ট গার্ড।
অ্যাডভেঞ্চার গুরুখ্যাত প্রয়াত কাজী হামিদুল হক সমুদ্র সাঁতারের উপযোগী বঙ্গোপসাগরের এই বাংলা চ্যানেল আবিষ্কার করেন। ২০০৬ সালে প্রথমবারের বাংলা চ্যানেল সাঁতরে পাড়ি দেন লিপটন সরকার, ফজলুল কবীর ও সালমান সাঈদ।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION