মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০২:২১ অপরাহ্ন
বিশেষ প্রতিবেদক, চকরিয়া:
চকরিয়ার খুটাখালীতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে প্রায় ২০ একর সংরক্ষিত বনভূমি পুনরুদ্ধার করেছে। এ সময় উচ্ছেদ করে দেওয়া হয় সংরক্ষিত বনভূমি জবর-দখলে নিয়ে সেখানে নির্মিত অন্তত ২০টি অবৈধ বসতি।
মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত এই অভিযান চালানো হয় কক্সবাজার উত্তর বনবিভাগের নিয়ন্ত্রণাধীন ফুলছড়ি রেঞ্জের খুটাখালী বনবিটের খুটাখালী
জুমনগর সংরক্ষিত বনাঞ্চলে। ভ্রাম্যমাণ আদালতের এই অভিযানে সাথে ছিলেন বনবিভাগ, চকরিয়া থানার পুলিশসহ অসংখ্য শ্রমিক।
অভিযানে নেতৃত্ব দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. তানভীর হোসেন। সাথে ছিলেন ফাঁসিয়াখালী
ও ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম, বিট কর্মকর্তা যথাক্রমে ডুলাহাজারার মো. ইলিয়াছ হোসেন, খুটাখালীর সৈয়দ মোহাম্মদুল হক,
ফাঁসিয়াখালীর আবুল হোসেন, ফুলছড়ির আকরাম হোসেন, মেধাকচ্ছপিয়ার জসীম উদ্দিনসহ বনজায়গীরদার, সিপিজি সদস্যরা। এছাড়াও থানার একাধিক পুলিশ অফিসার ও ফোর্স অভিযানে সহায়তা দেন।
এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর হোসেন জানান, সংরক্ষিত বনের খুটাখালী জুমনগর এলাকায় প্রায় ২০ একর বনভূমি দখলে
নেয় বনখেকোরা। সেখানে নির্মাণ করা হয় অন্তত ২০টি অবৈধ বসতি।তিনি বলেন, ‘নিজেদের অস্তিত্বের স্বার্থেই বন এবং পাহাড় রায় সচেতন হতে
হবে। তাই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করে পুনরুদ্ধার করা হয়েছে সংরক্ষিত বনভূমি।
ভয়েস/আআ