মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
ভয়েস প্রতিবেদক:
কক্সবাজারের পর্যটন স্পট হিমছড়ির পাহাড়ে উঠতে গিয়ে সিঁড়ি থেকে পড়ে আলিফ (১২) নামের পর্যটকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৪ ডিসেম্বর) বেলা আড়াইটার দিকে ঘটনাটি ঘটেছে।
নিহত কিশোর পর্যটক ঢাকার গাজীপুরের মোঃ শহিদুল ইসলামের ছেলে।
সঙ্গে থাকা চাচাতো ভাই মোহাম্মদ জিয়া জানান, ৫ দিন আগে তারা ২৪ জন একসঙ্গে কক্সবাজার বেড়াতে আসে। আজ ঢাকা ফেরার পালা। যাওয়ার আগে হিমছড়ি পাহাড়ে ওঠছিল। ওঠার পথে হঠাৎ করে সিঁড়ি থেকে পড়ে বেহুশ হয়ে যায় আলিফ। মুমূর্ষু অবস্থা উদ্ধার করে সদর হাসপাতালে আনলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
ভয়েস/আআ