EDITOR
- ৫ ডিসেম্বর, ২০২০ /

দেলোয়ার হোসাইন টিসু, উখিয়া:
উখিয়া সদরের ঘিলাতলী এলাকার ছৈয়দ আলীর পুত্র মো: ইব্রাহীম (২৭) এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যা সাড়ে ৫টারদিকে বালুখালী কাস্টম চেক পোস্টের পাশে মটর সাইকেল ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে দূর্ঘটনাটি ঘটে।
জানা যায় নিহত মো: ইব্রাহিম এনজিও সংস্থা এমএসএফে কর্মরত ছিলেন। কর্ম স্থল ত্যাগ করে বাড়ি ফেরার পথে ঘঠনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীদের মধ্যে পালংখালী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নুরুল আবছার চৌধুরী উখিয়া থানার অফিসার ইনচার্জ সনজুর মোরশেদ ও হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো: মারুফ কে ফোন করে বিষয়টি অবগত করেন।পরবর্তীতে হাইওয়ে পুলিশ লাশটি ফাঁড়িতে নিয়ে যায়।
গত এক মাসের ব্যবধানে উখিয়ায় ৬-৭টি সড়ক দূর্ঘটনার ঘঠনা ঘঠে। এতে ৫জনের মৃত্যু হয়।
ভয়েস/আআ