সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:২২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন

বঙ্গবন্ধুর ম্যুরালের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ হাইকোর্টের

ভয়েস প্রতিবেদক:
সারাদেশে থাকা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ও নির্মাণাধীন ম্যুরালগুলোর নিরাপত্তা নিশ্চিতে অবিলম্বে ব্যবস্থা নেওয়া নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

সোমবার বিচারপতি এফআরএম নাজমুল আহাসান ও বিচারপতি শাহেদ নূরউদ্দীনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

একই সঙ্গে জেলা ও উপজেলা সদর দপ্তরের সামনে বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপনের অগ্রগতি এক মাসের মধ্য জানাতে বলেছে হাইকোর্ট।

শুক্রবার গভীর রাতে কুষ্টিয়া শহরে বঙ্গবন্ধুর একটি নির্মাণাধীন ভাস্কর্যে ভাঙচুর চালানো হয়।

এরপর ভাস্কর্যের নিরাপত্তা নিশ্চিতের বিষয়টি আলোচনায় আসে।
৭ মার্চকে জাতীয় ঐতিহাসিক দিবস ঘোষণা করার জন্য আগে করা এক রিটের পরিপ্রেক্ষিতে গত ২৫ ফেব্রুয়ারি হাইকোর্ট এক আদেশ দিয়েছিল। আদেশে প্রতিটি জেলা ও উপজেলার সদরদপ্তরে জাতির পিতার ম্যুরাল স্থাপনের নির্দেশ দেওয়া হয়। এর ধারাবাহিকতায় আজ বিষয়টি ওঠে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী বশির আহমেদ। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্লাহ আল মাহমুদ বাশার।

বশির আহমেদ বলেন, বঙ্গবন্ধু স্বাধীনতার প্রতীক। কুষ্টিয়ার বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য ভাঙার মতো জঘন্যতম ঘটনা ঘটেছে। অথচ সংবিধানের ২৪ অনুচ্ছেদ আছে, এগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্ব রাষ্ট্রের।

ম্যুরাল ও ভাস্কর্যগুলো রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তা নিশ্চিতে ২৪ ঘণ্টার মধ্য পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট ডিসি ও এসপিদের প্রতি নির্দেশনার দেওয়ার আরজি জানান তিনি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION