রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস যে মোরগের লেজের পালকের দৈর্ঘ্য ৫০ ফুট ঘুরতে যাবেন? জেনে নিন ২০২৭ সালে লম্বা ছুটি পড়বে কোন কোন মাসে সৌদি আরবের সঙ্গে আলোচনা চলছে, জানালো ইরান

সরকার কী গোপন পরিষ্কারভাবে বলা উচিত মনে করেন: কাদের

ভয়েস ডেস্ক:

করোনাভাইরাস নিয়েও পুরোনো নালিশের রাজনীতি শুরু করেছে বিএনপি উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, করোনা নিয়ে সরকার নাকি তথ্য গোপন করছে, কী গোপন করছে তা পরিষ্কারভাবে বলা উচিত ছিলো মির্জা ফখরুলের। করোনা সংকট একটি বৈশ্বিক দুর্যোগ, এখানে তথ্য লুকোচুরির কোন বিষয় নেই। বর্তমান বিশ্বে তথ্য লুকোচুরির কথা হাস্যকর বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।

তিনি আজ রবিবার সকালে তার সরকারি বাসভবনে ব্রিফিংকালে এসব কথা বলেন। বিএনপিকে এই দুর্যোগে ইতিবাচক রাজনীতি করার আহবান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, গুজব নির্ভর ও নেতিবাচক রাজনীতি পরিহার করুন। এই সংকট মোকাবিলায় সরকার দিনরাত পরিশ্রম করে যাচ্ছে, এটাই বিএনপির গাত্রদাহের কারণ।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সংকটের মধ্যেও সম্ভাবনা দেখতে পান, সততা ও সাহসই হচ্ছে তাঁর শক্তির উৎস।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক করোনা যুদ্ধে যারা সাহসিকতার সাথে জীবন বাজি রেখে মাঠে কাজ করছে তাদের ধন্যবাদ জানান।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, রমজান মাসে এক শ্রেণির মুনাফাখোর, মজুতদার বাজার অস্থিতিশীল করতে চায়। সরকার এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিবে বলেও হুঁশিয়ার করেন তিনি। সূত্র:বিডিপি।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION