মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

সাংবাদিক সংসদ কক্সবাজার’র উদ্যোগে পরিবেশবান্ধব মাস্ক বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি:
সাংবাদিক সংসদ কক্সবাজারের উদ্যোগে জেলা প্রশাসকের দেয়া পরিবেশবান্ধব মাস্ক বিতরণ করা হয়েছে। সোমবার (৭ ডিসেম্বর) বিকালে দৈনিক আজকের কক্সবাজার বার্তা কার্যালয়ে মাস্ক বিতরণ অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। সাংবাদিক সংসদ কক্সবাজারের সভাপতি এম.এ আজিজ রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আজকের কক্সবাজারের ভারপ্রাপ্ত সম্পাদক ও রিপোর্টার্স ইউনিটি কক্সবাজারের সভাপতি এইচ,এম নজরুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন দৈনিক ইনানীর চীফ রিপোর্টার সাংবাদিক সংসদ কক্সবাজারের সহসভাপতি বলরাম দাশ অনুপম ও দৈনিক আজকের কক্সবাজার বার্তার স্টাফ রিপোর্টার অর্থ সম্পাদক জাহাঙ্গীর আলম শামস। এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক সংসদ কক্সবাজারের সিনিয়র সদস্য চট্টগ্রাম ট্রিবিউনের জেলা প্রতিনিধি এম,এ সাত্তার, দৈনিক দৈনন্দিনের সিনিয়র স্টাফ রিপোর্টার কক্সবাজার ভিউ ডট কমের সম্পাদক সাইফুল ইসলাম, জয়যাত্রা টিভির কক্সবাজার প্রতিনিধি মোহাম্মদ ফরিদ, দৈনিক আজকের দেশবিদেশের স্টাফ রিপোর্টার ও কক্সবাজার ভয়েস এর চীফ রিপোর্টার জিকির উল্লাহ জিকু, দৈনিক কক্সবাজার প্রতিদিনের স্টাফ রিপোর্টার মিজানুর রহমান, দৈনিক সকালের কক্সবাজারের স্টাফ রিপোর্টার শাহীন মাহমুদ রাসেল ও দৈনিক সংগ্রামের কক্সবাজার দক্ষিণ প্রতিনিধি শাহনেওয়াজ জিল্লু, জালাল উদ্দিন। অনুষ্ঠান শেষে প্রধান সড়কে পথচারীদের মাঝে পরিবেশবান্ধব মাস্ক বিতরণ করা হয়।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION