মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

নাফনদীর কিনারা থেকে বিজিবি উদ্ধার করল ৫০ হাজার ইয়াবা

মোঃ আলমগীর আজিজ, টেকনাফ:
টেকনাফের নাফনদীর কিনারা তল্লাশী করে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান (পিএসসি) এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বুধবার (৯ডিসেম্বর) ভোরে
টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধীনস্থ লেদা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার বিআরএম-১০ হতে ৮০০ গজ দক্ষিণে লবণের মাঠ সংলগ্ন এলাকা দিয়ে মিয়ানমার হতে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে পাচার হতে পারে। এমন সংবাদের ভিত্তিতে বিওপির বিশেষ একটি টহলদল দ্রুত বর্ণিত এলাকায় গমণ করে,গোপনে অবস্থান গ্রহণ করে। কিছুক্ষণ পর একজন দুষ্কৃতিকারী ব্যক্তিকে হ্নীলা ইউনিয়নের লেদা ছ্যুরিখাল ও বিএসপি পোস্টের মাঝ বরাবর নাফনদী পার হয়ে সাতঁরিয়ে বাংলাদেশে প্রবেশ করতে দেখে। টহলদল তাৎক্ষণিক অনুপ্রবেশকারীকে আটক করার জন্য চ্যালেঞ্জ করে।

উক্ত ব্যক্তি দূর হতে বিজিবি টহলদলের উপস্থিতি লক্ষ্য করা মাত্রই ঘণ কুয়াশা ও অন্ধকারের সুযোগ নিয়ে কেওড়া বাগানের আড় ব্যবহার করে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে টহলদল বর্ণিত স্থানে পৌঁছে নাফনদীর কিনারা তল্লাশী করে ইয়াবা পাচারকারী কতৃক ফেলে যাওয়া একটি প্লাটিকের বস্তা উদ্ধার করে।

উদ্ধারকৃত বস্তার ভিতর হতে ১ কোটি ৫০লাখ টাকা মূল্যের ৫০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।ইয়াবা পাচারকারীকে আটকের নিমিত্তে বর্ণিত এলাকা ও নদীর তীরসহ পাশ্ববর্তী স্থানে পরবর্তীতে দুই ঘন্টা যাবৎ অভিযান পরিচালনা করা হলেও কোন পাচারকারী বা সহযোগীকে আটক করা সম্ভব হয়নি। কোন অসামরিক ব্যক্তিকে পাওয়া যায়নি বিধায় ইয়াবা পাচারকারীকে সনাক্ত করাও সম্ভব হয়নি। তবে তাকে সনাক্ত করার জন্য অত্র ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।

তিনি আরো জানান, উদ্ধারকৃত মালিকবিহীন ইয়াবা গুলো ব্যাটালিয়ন সদরের স্টোর রুমে জমা রাখা হবে এবং প্রয়োজনীয় আইনী কার্যক্রম পরবর্তীতে  তা উর্ধ্বতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে বলে জানিয়েছেন তিনি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION