বৃহস্পতিবার, ২৩ Jul ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য আর্জেন্টিনার হৃদয় ভেঙে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে-সালাহউদ্দিন আহমদ  কক্সবাজার সৈকতে টর্নেডোর আঘাতে তছনছ আর্জেন্টিনা জিতলে কেন বিয়ে করবেন পরীমণি? মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত শিক্ষার্থীদের দাবি মেনে অটোপাস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

সবজি খিচুড়ি কখন খাবেন?

লাইফস্টাইল ডেস্ক:

সবজি খিচুড়ি খাওয়ার এটাই সময়
বাজারে টাটকা সব শীতের সবজি। নতুন আলু, সিম, ফুলকপি, বরবটি আরও কত কিছু।

মৌসুমী এই সবজি দিয়ে তৈরি করুন পুষ্টিকর মজার সবজি খিচুড়ি ।
খুব সহজ রেসিপি

উপকরণ
চাল-আধা কেজি, আলু ১টি, সিম, ফুলকপি, বরবটি এক কাপ করে পটল ১ কাপ, গাজর- ২টি, পুঁই শাক (ইচ্ছা), আরও কিছু সবজি, পেঁয়াজ বাটা-২ টেবিল চামচ, রসুন বাটা-১ চা চামচ, আদা বাটা-১ চা চামচ, জিরা বাটা-১ টেবিল চামচ, কাঁচা মরিচ- ৭/৮টি, হলুদ গুঁড়া আধা চা চামচ, দারুচিনি-মাঝারি আকারের ২/৩টি, তেজপাতা ২টি, এলাচ-৪/৫টি, ঘি-২ টেবিল চামচ, গোলমরিচ ১০-১২টি, সয়বিন তেল-আধা কাপ, লবণ ও পানি-পরিমাণমতো।

প্রস্তুত প্রণালী
সবজিগুলো কিউব করে কেটে নিন, পুঁইশাকের পাতা ও ডাল সামান্য কেটে নিন।

চাল ধুয়ে ভালো করে পানি ঝরিয়ে ফেলুন। পাত্রে পানি গরম হতে দিন (চালের দেড় ডাবল)। অন্য পাত্রে সামান্য সয়াবিন তেল গরম করে পুঁইশাক, সবজি এবং কাঁচা মরিচ সামান্য হলুদ ও সামান্য লবণ দিয়ে হালকা করে ভেজে তুলে রাখুন। এরপর এলাচ, দারুচিনি, বাটা মশলা ও পরিমাণমতো লবণ দিয়ে সামান্য ভেজে নিয়ে তাতে ধুয়ে রাখা চাল দিয়ে ভালো করে ভেজে নিন। মাঝারি আঁচে ৫ থেকে ৭ মিনিট চাল ভাজতে হবে। দরকার হলে আঁচ কমিয়ে নিন। এবার চালের সঙ্গে আগে ভেজে রাখা সবজি দিয়ে আরও এক মিনিট ভালো করে নাড়ুন।

এবারে গরম পানি দিয়ে মাঝারি আঁচে রান্না করতে থাকুন। চুলা থেকে নামানোর ১০ মিনিট আগে পাত্রে ঘি ছড়িয়ে দিন।
গরম গরম পরিবেশন করুন দারুণ মজার সবজি খিচুড়ি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION