মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
মোঃ আলমগীর আজিজ, টেকনাফ:
টেকনাফে এসএসসি- ৯৭ ব্যাচের উদ্যোগে মাস্ক বিতরণ, হ্যান্ড স্যানিটাইজারের মাধ্যমে হাত পরিষ্কার করণ ও স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক সচেতনতামূলক বিভিন্ন ধরনের পরামর্শ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১০ডিসেস্বর) সকাল ১০ টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এ কার্যক্রম চালানো হয়েছে।
এ কার্যক্রমের উদ্বোধন করেন-টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা ডাক্তার প্রণয় রুদ্র।
এরমধ্যে টেকনাফ পৌরসভার পুরাতন বাস স্টেশনের ঝর্ণা চত্বর, শাপলা চত্বর (জিরো পয়েন্ট) ও কুলালপাড়া জীপ ষ্টেশন বাঁকে (মোড় ) পথচারী, বিভিন্ন ধরনের যানবাহনের চালক, যাত্রীদের মাস্ক পড়িয়ে দেওয়ার পাশাপাশি হ্যান্ড স্যানিটাইজারের মাধ্যমে হাত পরিষ্কার করণ ও স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক সচেতনতামূলক বিভিন্ন ধরনের পরামর্শ দেওয়া হয়েছে। এসময় ৬০০পিস মাস্ক বিতরণ করা হয়েছে। বিতরণকালে উপস্থিত ছিলেন এসএসসি-৯৭ এর ব্যাচের মোহাম্মদ সাইফুল ইসলাম, মোহাম্মদ মহসিন,পিকলু দত্ত, মোহাম্মদ ইসমাইল, মোহাম্মদ ইব্রাহিম, মোহাম্মদ একরাম,সৈয়দ করিম,এনায়েত উল্লাহ,আবুল কালাম, মোহাম্মদ জুয়েল,মোহাম্মদ আলী, গিয়াস উদ্দিন ও হেলাল উদ্দিন প্রমূখ।
মেডিকেল কর্মকর্তা ডাঃ প্রণয় রুদ্র বলেন, কোভিড-৯৯ সারা বিশ্বকে তার শক্তি দিয়ে চেপে রেখেছে। কয়েক কোটি মানুষ আক্রান্ত হয়েছে এবং লক্ষ লক্ষ লোক আক্রান্ত হয়ে মারা গেছে। এই ভাইরাসের কোনো ধরনের ভ্যাকসিন এখনো পর্যন্ত বাজারে আসেনি। ভাইরাস থেকে রক্ষা পাওয়ার একমাত্র উপায় মাস্ক ব্যবহার, ঘন ঘন হাত ধোয়া, পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি সচেতনতা সৃষ্টির একমাত্র উপায়। টেকনাফের মতো একটি অবহেলিত এলাকায় এই ধরনের উদ্যোগ নেওয়ার জন্য আমি ব্যক্তিগত ভাবে এসএসসি-৯৭ ব্যাচ টেকনাফ উপজেলা শাখার সকল বন্ধুদের ধন্যবাদ জানায়। এভাবে সকলে এগিয়ে আসলে ন্যূনতম পক্ষে টেকনাফের মানুষের মধ্যে মাস্ক পড়ার সচেতনতা সৃষ্টি হবে বলে আমি মনে করি।
ভয়েস/আআ