মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

টেকনাফে ইয়াবাসহ আটক-১

ভয়েস প্রতিবেদক, টেকনাফ:
টেকনাফের হ্নীলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিশেষ জোনের একটি টিম অভিযান চালিয়ে হ্নীলা বাসষ্টেশন থেকে ৫ হাজার ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
টেকনাফ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিশেষ জোনের সহকারী পরিচালক সিরাজুল মোস্তফা মুকুল এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বুধবার রাতে টেকনাফ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমানের নেতৃত্বে একটি টিম উপজেলার হ্নীলা হাসপাতাল রোডের টিএনআর রকমারী ড্রাগ হাউস সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে একটি ইয়াবার পুটলাসহ হ্নীলা পশ্চিম সিকদার পাড়া এলাকার মৃত নাজির আলীর ছেলে মোঃ ইব্রাহীম ওরফে মনু (২৮) কে আটক করা হয়। পরে পুটলাটি খুলে গণনা করে ৫ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
তিনি আরো জানান,উদ্ধার ইয়াবাসহ আটক মাদক ব্যবসায়ীকে সংশ্লিষ্ট আইনে মামলা রুজুর পর টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION