মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

টেকনাফে বড়শিতে ধরা পড়ল একজোড়া কোরাল. দাম হাঁকাচ্ছেন ২৫ হাজার টাকা

বিশেষ প্রতিবেদক, টেকনাফ:

বড়শিতে একজোড়া নাফের কোরাল ধরা পড়েছে টেকনাফে শাহপরীর দ্বীপে। তবে মাছ দুটির ওজন ২৫ কেজি ৩০০ গ্ৰাম । এরমধ্যে একটির ওজন ১২ কেজি ৩০০গ্ৰাম, আরেকটি ওজন ১৩ কেজি । এখন বিক্রেতা মাছ দুইটি দাম হাঁকাচ্ছেন ২৫ হাজার টাকা।

বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে নয়টার দিকে টেকনাফ পুরাতন বাসষ্ট্যান্ড এলাকায় মাছ দুটি বিক্রয়ের উদ্দেশ্যে আনা হলে সাধারণ মানুষ ভিড় জমায়। এ মাছ দুটি ধরা পড়েন উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের বাসিন্দা আমির হোসেনের ছেলে কালা মিয়ার বড়শিতে । ‍

কালা মিয়া বললেন, এখন নাফ নদীতে মাছ ধরা বন্ধ। তাই প্রতিদিনের মতো বড়শি নিয়ে নাফ নদীর উপর নির্মিত শাহপরীর দ্বীপ জেটিতে তিনি মাছ ধরেন। প্রায় সাড়ে তিন বছর ধরে সংসারের খরচ যোগাতে কোনো না কোনো মাছ তার বড়শিতে ধরা দেয়। সংসারের ঘানি টানতে তিনি প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালের দিকে কয়েক দফায় বড়শি ফেললেও কোনো মাছ বড়শিতে ধরা পড়েনি। পরে বিকালের দিকে আবারও বড়শি নিয়ে শিকারে নামেন। এক ঘন্টার ব্যবধানে দুটি বড়শিতে মাছ দুটি ধরা পড়ে ‍। পরে মাছ দুটি স্থানীয় ব্যবসায়ী জহির আহমদ প্রতিকেজি ৫৫০ টাকা হিসেবে ১৪ হাজার টাকায় মাছটি কিনে নেন। তবে মাছ ব্যবসায়ী প্রতিকেজি এক হাজার টাকা দাম হাঁকাচ্ছেন।

মাছ ব্যবসায়ী জহির আহমদ জানান, এ মাছ দুটি কেটে বাজারে বিক্রি করলে প্রতিকেজি ১ হাজার টাকার উপরে বেচাকেনা হবে। তিনি ২৫ হাজার টাকা পেলে মাছ দুটি বিক্রি করবেন।

টেকনাফক উপজেলা জ্যৈষ্ঠ মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, নাফের কোরাল খুবই সুস্বাদু। দীর্ঘদিন ধরে নাফ নদীতে জাল ফেলে মাছ ধরা বন্ধ থাকায় মাছের অভয়ারণ্যে পরিণত হয়েছে। মাঝেমধ্যে জেলেদের বড়শিতে বড় বড় মাছ ধরা পড়ছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION