EDITOR
- ১১ ডিসেম্বর, ২০২০ /

মোঃ আলমগীর আজিজ, টেকনাফ:
টেকনাফে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৭) এর সদস্যরা অভিযান চালিয়ে ৫০ হাজার ইয়াবাসহ মোঃ শরীফ (৩৮) নামের এক মাদক কারবারী আটক করা হয়েছে। সে টেকনাফ হোয়াইক্যং ইউনিয়নের (মধ্য হ্নীলা) ৫ নং ওয়ার্ডের নয়াপাড়া এলাকার মোঃ মকবুল আহমদের ছেলে।
চট্রগ্রাম র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মাহমুুদুল হাসান মামুন শুক্রবার বিকালে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান,বৃহস্পতিবার রাতে অটোরিক্সা (সিএনজি) বহন করে মাদকের একটি বড় চালান যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হোয়াইক্যং এলাকায় চেকপোস্ট বসানো হয়। একপর্যায়ে একটি অটোরিক্সাকে থামানোর সংকেত দিলে তা কিছুদূর গিয়ে থামে। পরে ওই অটোরিক্সা থেকে বস্তাসহ দৌড়ে পালানোর সময় এক ব্যক্তিকে আটক করতে সক্ষম হয়। এ সময় তার সাথে থাকা একটি বস্তা তল্লাশি করে ৪৯ হাজার ২শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য আড়াই কোটি টাকা ।
তিনি আরো জানান, উদ্ধার ইয়াবাসহ আটক মাদক কারবারীকে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।
ভয়েস/আআ