মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

খুরুশকুলে পাহাড় ধসে মাটি কাটার শ্রমিক নিহত

ভয়েস প্রতিবেদক:

কক্সবাজার সদরের খুরুশ্কুলে গভীর রাতে পাহাড় কাটতে গিয়ে মাটি চাপা পড়ে রাহমত উল্লাহ (২৪) নামের এক শ্রমিক নিহত হয়েছে। শনিবার (১২ ডিসেম্বর) ভোররাত ৩টার দিকে এই ঘটনা ঘটে বলে জানান স্থানীয়রা।
নিহত শ্রমিক রাহমত উল্লাহ তেতৈয়া দক্ষিণ পাড়ার আলতাজের পুত্র।
স্থানীয়দের বরাত দিয়ে খুরুশ্কুল ইউপি চেয়ারম্যান মোঃ জসিম উদ্দীন  জানান, খুরুশকুলের তেতৈয়া দক্ষিণ পাড়ার বেলালের পয়েন্টে পাহাড় কেটে মাটি পাচার করতে গিয়ে পাহাড় ধরে ওই শ্রমিক নিহত হয়েছে।
খুরুশ্কুল ইউপি চেয়ারম্যান মোঃ জসিম উদ্দীন  জানান, খুরুশ্কুলে প্রশাসনিক বাধা থাকায় পাহাড়খেকোরা রাতের আঁধারেই পাহাড় কাটছে। এতে পাহাড় ধরে ধসে পড়ে এক শ্রমিক নিহত হয়েছে।
এনভায়রণ পিপল এর প্রধান নির্বাহী রাশেদুল মজিদ জানান, খুরুশকুল ও পিএমখালী ইউনিয়নে ২০ টি পয়েন্টে নির্বিচারে পাহাড় কাটা হলেও পরিবেশ অধিদপ্তরের কার্যকর কোন ব্যবস্থা নেই। হাতেগোনা ১০/১৫ জন ব্যক্তি বছরের পর বছর ধরে অর্ধশতাধিক পাহাড় কেটে শেষ করে আসলেও পরিবেশ অধিদপ্তর শুধুমাত্র নোটিশ দিয়েই দায়িত্ব শেষ করে।
এব্যাপারে কক্সবাজার সদর থানার ওসি মো: মনিরুল গিয়াসের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করেও ফোন রিসিভ না করায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION