মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

মাতারবাড়ী কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রে নিরাপত্তা নিশ্চিতকরণে সেনাবাহিনীর যৌথ মহড়া

ভয়েস প্রতিবেদক, মহেশখালী:
কক্সবাজারের মহেশখালী মাতারবাড়ী ১২ শ মেগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রে নিয়োজিত দেশী-বিদেশীদের নিরাপত্তা ব্যবস্হার উপর আস্থা তৈরি, নিজস্ব পূর্ব প্রস্তুুতি ব্যবস্হা বাস্তবায়নের লক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ মহড়া অনুষ্ঠিত হয়েছে।
আজ (১৩ ডিসেম্বর) রবিবার দুপুরে সশস্ত্র বাহিনী ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের সদস্যগণ কর্তৃক এ যৌথ মহড়া অনুষ্ঠিত হয়েছে।
এতে  সেনাবাহিনীর পাশাপাশি বাংলাদেশ নৌবাহিনী, কোস্ট গার্ড,  পুলিশ, আনসার ফায়ার সার্ভিসসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধি অংশগ্রহণ করে।  এসময় সশস্ত্র বাহিনী ও অসামরিক প্রশাসনের ঊধ্বর্তন কর্মকর্তাবৃন্দ এই যৌথ অনুশীলন প্রত্যক্ষ করেন।
সেনা সদরের সার্বিক তত্ত্বাবধানে ১০ পদাতিক ডিভিশন এ অনুশীলন আয়োজন করে।
উল্লেখ্য যে, বাংলাদেশ সেনাবাহিনী তথা সশস্ত্র বাহিনী যে কোন অনাঙ্ক্ষিত পরিস্থিতিতে মাতারবাড়ী প্রকল্প এবং এর সাথে সংশ্লিষ্ট সকল দেশি-বিদেশি ব্যক্তিবর্গের নিরাপত্তা প্রদানে সদা প্রস্তুুত। আজকের অনুশীলনের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিতকরণেে প্রকল্পের সাথে সংশ্লিষ্ট সশস্ত্র বাহিনী ও অন্যান্য  আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে প্রয়োজনীয় সমন্বয় করা হলো যা ভবিষ্যতেও চলমান থাকবে।
ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION