টেকনাফের হোয়াইক্যং চেকপোস্ট এলাকায় যানবাহনে তল্লাশি চালিয়ে ১৪ভরি ৩আনা ৪রতি ওজনের ২টি গলানো স্বর্ণের বারসহ এক স্বর্ণ চোরাকারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার (১৩ ডিসেম্বর) সকালে উপজেলার হোয়াইক্যং বিজিবি চেকপোস্ট এলাকা থেকে তাকে স্বর্ণেরবারসহ আটক করা হয়।
আটক চোরাকারবারী হলেন,কক্সবাজার সদরের ফুলবাগ এলাকার বাসিন্দা মৃত নানিচার ছেলে ক্যসামং (৪৫)।
রবিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে.কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান।
তিনি জানান,টেকনাফ হোয়াইক্যং চেকপোস্টে একটি বিশেষ টহলদল নিয়মিত কার্যক্রম পরিচালনা করছিল।এসময় টেকনাফ হতে কক্সবাজারগামী একটি পালকী পরিবহন বিজিবি চেকপোষ্টের সামনে আসলে তল্লাশীর জন্য থামানো হয়। তল্লাশীর এক পর্যায়ে একজন যাত্রীর আচরণ সন্দেহ হওয়ায় তাকে তল্লাশি করে পরিহিত প্যান্টের পকেটে ও মানি ব্যাগের ভিতরে অভিনব কায়দায় ফিটিং করা অবস্থায় ৯লাখ ২৪হাজার ৮৬৮টাকার মূল্যের ১৪ ভরি ৩আনা ৪রতি ওজনের ২টি গলানো স্বর্ণের বারসহ আটক করতে সক্ষম হয়।
তিনি আরো জানান,উদ্ধারকৃত স্বর্ণালংকার কক্সবাজার জেলা প্রশাসকের ট্রেজারী শাখায় জমা করা হয়েছে।এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আটকৃত চোরাকারবারীকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
ভয়েস/ জেইউ।