বৃহস্পতিবার, ২৩ Jul ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য আর্জেন্টিনার হৃদয় ভেঙে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে-সালাহউদ্দিন আহমদ  কক্সবাজার সৈকতে টর্নেডোর আঘাতে তছনছ আর্জেন্টিনা জিতলে কেন বিয়ে করবেন পরীমণি? মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত শিক্ষার্থীদের দাবি মেনে অটোপাস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

উখিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গা ইয়াবা পাচারকারি নিহত

ভয়েস প্রতিবেদক, উখিয়া:

উখিয়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শওকত আলী (৩০) নামের এক রোহিঙ্গা ইয়াবাপাচারকারি নিহত হয়েছে। রবিবার (১০ মে) ভোররাত সাড়ে ৪টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়া উপজেলার থাইংখালী ময়নারঘোনা ঢালারমুখ এলাকায় এ ‘বন্দুকযুদ্ধে’র ঘটনা ঘটে। এসময় ১লাখ ১০ হাজার পিস ইয়াবা, একটি দেশীয় তৈরী এলজি ও ৪রাউন্ড গুলি সহ ৫জন রোহিঙ্গাকে আটক করা হয়েছে। এঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার (উখিয়া সার্কেল) নিহাদ আদনান তাইয়ান সহ ৫জন পুলিশ সদস্য আহত হয়েছে বলে দাবি করছে পুলিশ।

সত্যতা নিশ্চিত করে উখিয়া থানার ওসি/তদন্ত মো: নুরুল ইসলাম মজুমদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারেন যে কিছু রোহিঙ্গা একটি ইয়াবার চালান নিয়ে ক্যাম্পে প্রবেশ করবে। এ খবরের ভিত্তিতে পুলিশ অভিযানে নামেন। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে রোহিঙ্গা পাচারকারিরা গুলি ছুঁড়ে। এসময় আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি করে। উভয় পক্ষের গোলাগুলির এক পর্যায়ে হামলাকারিরা পালিয়ে যায়। এসময় ৫জন রোহিঙ্গাকে হাতে নাতে আটক করতে সক্ষম হয় পুলিশ। পরে ঘটনাস্থল তল্লাশী করে ১ লাখ ১০ হাজার পিস ইয়াবা, একটি দেশীয় তৈরী এলজি ও ৪ রাউন্ড গুলি উদ্ধার সহ গুলিবিদ্ধ অবস্থায় এক যুবককে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। পরে আটক ৫জনের স্বীকারোক্তি মতে নিহত রোহিঙ্গাকে শওকত আলী বলে শনাক্ত করে পুলিশ। সকালে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা উখিয়ায় থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION