মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

নোটারি-স্ট্যাম্পের মাধ্যমে বিয়ে না করার আহবান: উখিয়া-টেকনাফ সার্কেল শাকিল আহমেদ

দেলোয়ার হোসাইন টিসু, উখিয়া:

আজ সোমবার বিকাল ৩ ঘটিকায় উখিয়া থানা প্রাঙ্গণে নারী নির্যাতন প্রতিরোধ বিষয়ক কমিউনিটি সচেতনতামূলক সভার আয়োজন করা হয়।এনজিও সংস্থা ইউএনএফপি বাংলাদেশের সহযোগিতায় উখিয়া থানা পুলিশ কতৃক সভাটির আয়োজন করা হয়।

উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উখিয়া-টেকনাফ সার্কেল এডিশনাল এসপি শাকিল আহমেদ, তিনি তার বক্তব্যে নোটারি/স্ট্যাম্পের মাধ্যমে বিয়ে না করার আহবান জানিয়ে বলনে এই নিয়মে বিয়ে সম্পন্ন করা সম্পূর্ণ বেআইনি। তিনি আরো বলেন রাস্তায়-ঘাটে বা যে কোন স্থানে কেউ ইভটিজিং করলে সকৌশলে ছবি তুলে রাখুন এবং পরবর্তীতে পুলিশকে অভিহিত করুন,পুলিশ সাথে সাথে ব্যবস্হা নিবে।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উখিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী,রত্নাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খাইরুল আমিন চৌধুরী, পালংখালী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নুরুল আবছার চৌধুরী প্রমুখ।

সভায় বক্তারা নারী ও শিশু নির্যাতনের শিকার হলে সাথে সাথে পুলিশ অথবা স্থানীয় জনপ্রতিনিধিকে অভিযোগ করার পরামর্শ দেন। বাল্য বিবাহ, ধর্ষণ, নারী নির্যাতন, নারী পাচার, মাদক সেবন -মাদক পাচার রোধ করতে হলে জনগণ ও আইনশৃঙ্খলা বাহিনিকে মিলেমিশে কাজ করতে হবে বলে বলেন।

এসভায় আরো উপস্থিত ছিলেন পালংখালী ইউপি সদস্য পারভীন আক্তার মুন্নি,রাজাপালং ইউপি সদস্য খুরশিদা বেগম,পাংলখালী কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক ও ছাত্রলীগ নেতা আলমগীর আলম নিসা,আওয়ামীলীগ নেতা আলমগীর ফরহাদ মানিক, সংবাদকর্মী দেলোয়ার হোসাইন টিসু,চিত্রশিল্পী কাজল আইচ, উপজেলার ৫ ইউনিয়নের বিভিন্ন স্থরের নারী নেত্রী,সমাজসেবা দপ্তরের প্রতিনিধি, এনজিও সংস্থা একশনএইড, সেভ দ্যা সিলড্রেন,টাই ও অন্যান্য এনজিওর প্রতিনিধি, বিভিন্ন স্থরের সমাজসেবক,শিক্ষক, সংবাদকর্মী ও আইনশৃঙ্খলা বাহিনীর নেতৃবৃন্দ প্রমুখ।

উখিয়া থানার সাব-ইন্সপেক্টর মতিউর রহমানের সনঞ্চালনায় ও উক্ত সভার সভাপতি উখিয়া থানার অফিসার ইনচার্জ আহমদ সনজুর মোরশেদ এর সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করা হয়।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION