মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

মহেশখালীর বীর মুক্তিযোদ্ধা আবু জাফর সিদ্দিকীর ইন্তেকাল

ভয়েস প্রতিবেদক, মহেশখালী

মহেশখালীর বীর মুক্তিযোদ্ধা আবু জাফর সিদ্দিকী ইন্তেকাল করেছেন। সে উপজেলার কালারমারছড়া ইউনিয়ন এর সোনার পাড়া গ্রামের মোঃ জাফর আহমদের পুত্র।
১৫ ডিসেম্বর বিকেল ২ চিকিৎসাধীন অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর।
মরহুম বীর মুক্তিযোদ্ধা আবু জাফর সিদ্দিকীর ছেলে সরওয়ার কায়সার সোহেল বিষয়টি নিশ্চিত করে জানান, বিজয় দিবসের প্রথম প্রহরে সকাল ১০ টায় কালারমারছড়া ইউনিয়ন এর সোনার পাড়া জামে মসজিদ মাঠে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান এর মাধ্যমে জানাযা ও দাফন সম্পন্ন করা হবে। উল্লেখ্য উপজেলার বড় মহেশখালী ইউনিয়ন এর মধুয়ার গেইল গ্রামে বসবাসকারী বীর মুক্তিযোদ্ধা আবু জাফর সিদ্দিকীর ৩ ছেলে ও ১ মেয়ের মধ্যে বড় ছেলে মনোয়ার কায়সার রুবেল চলতি বছরের গত ২৫ জুন বাড়িভিটার সীমানা সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হাতে খুন হন।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION