বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
কৈলাশে ফিরে গেলেন মা দুর্গা: সৈকতে প্রতিমা বিসর্জনে লাখো মানুষের ঢল হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ সৌদি আরবের মদিনা-পূর্বাঞ্চলে ৫টি ড্রোন ছুড়ল হুথিরা স্থানীয় নির্বাচন: বিদ্যমান আইনেই তফসিল, সুযোগ থাকছে এমপিওভুক্ত শিক্ষকদের উখিয়া ও টেকনাফে পৃথক অভিযানে ৪ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৪ আমার নামে মামলা দেন, নিজে গিয়ে জেলে যাব: ইশরাক বাস-ট্রাক সং’ঘ’র্ষে নি’হ’ত ১৪, পরিচয় মিলেছে ৯ জনের অবশেষে বাতিল তৃতীয় শ্রেণির ল্যাব সহকারী ফারুকের ডিলার মহেশখালীতে সারের সব ডিলার এমপি আলমগীর ফরিদ ‘বিএনপি পন্থী’, তৃণমূলজুড়ে চরম অসন্তোষ উখিয়ার সোনাইছড়িতে ছুরিকাঘাতে যুবক আহত

সন্তান হওয়ার এক বছর পর বিয়ে করেছেন একতা

বিনোদন ডেস্ক:

বলিউডের নামী প্রযোজক ও পরিচালক একতা কাপুরের এখন বয়স চলছে ৪৫। ২০১৯ সালের জানুয়ারিতে সারোগেসির মাধ্যমে পুত্র সন্তানের মা-ও হয়েছেন তিনি। ছেলের নাম রেখেছেন রবি কাপুর। তবে এখনও সাতপাকে বাঁধা পড়েননি। তবে সম্প্রতি এক অপরিচিত ব্যক্তির সঙ্গে পোজ দিয়ে ছবি পোস্ট করতে দেখা গেছে তাকে। একতা কাপুরের সেই ছবি নিয়ে চলছে শোরগোল ও আলোচনা। কে এই ব্যক্তি সেই প্রশ্নকে ঘিরেই তুঙ্গে গুঞ্জন।

জানা গেছে, একতা কাপুর যে ব্যক্তির সঙ্গে ছবি পোস্ট করেছেন তার নাম তনভীর বুকওয়ালা। তানভীরের সঙ্গে ছবি পোস্ট করে একতা লিখছেন, ‘N we r there ! Will tell all soon!!!!’

তানভীর বুকওয়ালার ইনস্টাগ্রাম থেকে জানা গেছে তিনি একটি বিনোদন সংস্থার প্রতিষ্ঠাতা ও সৃজনশীল পরিচালক।

একতা কাপুরের এই পোস্টের নিচে তানভীর কমেন্ট করেছেন, ‘ইয়ে দোস্তি কো রিশতদারি মে বাদল নে কা বক্ত আ চুকা হ্যায়।’ আর এই পোস্ট ঘিরেই অনুরাগীদের মধ্যে শুরু হয়েছে একতার বিয়ের আলোচনা।

নেটিজেনদের প্রশ্ন তবে কি তানভীর বুকওয়ালার সঙ্গেই সাতপাকে বাঁধা পড়তে চলেছেন একতা! কেউ লিখেছেন, ‘একতা কি এবার বিয়ের কথা ঘোষণা করতে চলেছেন?’ কেউ আবার লিখেছেন, ‘অপেক্ষায় থাকলাম।’

গত বছর সারোগেসির মাধ্যমে মা হওয়া নিয়ে মুখ খুলতে গিয়ে একতা বলেছিলেন, ‘আমার যখন বয়স ৩৬ তখন আমি আমার ডিম্বানু সংরক্ষণ করে রেখেছিলাম। কারণ, আমি বিয়ের করব কি করব না সে বিষয়ে নিশ্চিত ছিলাম না।’ তার সেই মন্তব্যকেও টেনে আনছেন অনেকে। বলছেন, এতদিনে হয়তো একতা বিয়ের প্রয়োজন অনুভব করছেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION