মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

পাচারকারীদর ফেলে যাওয়া বস্তা থেকে ৫০ হাজার ইয়াবা উদ্ধার

মোঃ আলমগীর আজিজ, টেকনাফ:

টেকনাফের লেদা সীমান্তে অভিযান চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবা ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান (পিএসসি) এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) ভোরে টেকনাফ ২ বর্ডার গার্ড (বিজিবি) ব্যাটালিয়নের অধীনস্থ লেদা বিওপির বিশেষ একটি টহলদল মিয়ানমার হতে ইয়াবার একটি বড় চালান আসার সংবাদ পেয়ে লেদা লামার পাড়ার লবণ মাঠে অবস্থান নেয়। নাইট ভিশন ডিভাইসের মাধ্যমে বিজিবি সদস্যরা কিছুক্ষণ পর একজন দুষ্কৃতিকারীকে ঘন কুয়াশার মধ্যদিয়ে গ্রামের দিকে আসতে দেখে। তাকে ধরার জন্য বিজিবি সদস্যরা সামনে অগ্রসর হলে সে বিজিবির উপস্থিতি টের পেয়ে কুয়াশার মধ্যে গ্রামের ভেতর দিয়ে পালিয়ে যায়। তখন ঘটনাস্থল তল্লাশী করে একটি প্লাস্টিকের বস্তা উদ্ধার করে ব্যাটালিয়ন সদরে নিয়ে গণনা করে ৫০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। উদ্ধার ইয়াবার আনুমানিকমূল্য দেড় কোটি টাকা।

তিনি আরো জানান,উদ্ধার ইয়াবা সমূহ ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে তা পরবর্তীতে উর্ধ্বতন কর্তৃপক্ষ,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি,গণ্যমান্য ব্যক্তি ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে বলে জানিয়েছেন তিনি ।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION