বুধবার, ২২ Jul ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য আর্জেন্টিনার হৃদয় ভেঙে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে-সালাহউদ্দিন আহমদ  কক্সবাজার সৈকতে টর্নেডোর আঘাতে তছনছ আর্জেন্টিনা জিতলে কেন বিয়ে করবেন পরীমণি? মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত শিক্ষার্থীদের দাবি মেনে অটোপাস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ অজ্ঞাতনামা ইয়াবাকারবারি নিহত

ছবি র‌্যাবের সৌজন্যে।

ভয়েস প্রতিবেদক, টেকনাফ:
টেকনাফে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ অজ্ঞাতনামা একজন ইয়াবাকারবারি নিহত হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) ভোর রাতে টেকনাফ উপজেলার শামলাপুর এলাকায় এ ঘটনা ঘটে। এসময় ১০ হাজার পিস ইয়াবা, একটি দেশীয় তৈরী এলজি, একটি ছুরি ও ৩টি কার্তুজ উদ্ধার করা হয়েছে।

কক্সবাজার র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী সত্যতা নিশ্চিত করে কক্সবাজার ভয়েসকে জানান, সোমবার (২২ ডিসেম্বর) ভোর রাতে টেকনাফ উপজেলার শামলাপুর এলাকায় ইয়াবা বেচা-কেনার খবরে র‌্যাব-১৫ এর একটিদল অভিযানে যান। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অতর্কিত অবস্থায় র‌্যাবকে গুলি করে। এসময় আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে ইয়াবাকারবারিরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ১০হাজার ইয়াবা, ১টি এলজি, একটি ছুরি, ৩টি কার্তুজ উদ্ধার করা হয়। এসময় অজ্ঞাতনামা একজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে টেকনাফ স্বাস্থ্যকমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। সকালে টেকনাফ থানার পুলিশকে খবর দিলে পুলিশ সুরতহাল রিপোর্ট সংগ্রহ করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে এবং নিহত ইয়াবাকারবারির মৃতদেহ শনাক্ত করার চেষ্টা চলছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION