মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

টেকনাফে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

মো:আলমগীর আজিজ, টেকনাফ: 
টেকনাফের কায়ুকখালীপাড়া ব্রীজে উপর অভিযান চালিয়ে ১০হাজার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার রাতে পৌরসভার কায়ুকখালী পাড়া আলো শপিং কমপ্লেক্সে সংলগ্ন ব্রীজের উপর থেকে তাদের ইয়াবাসহ আটক করা হয়। আটকরা হলেন,সদর ইউনিয়নের ডেইল পাড়া এলাকার মৃত ফজর আলীর ছেলে মোঃ ছালামতুল্লাহ(৪০)ও উখিয়া কুতুপালং রোহিঙ্গা শরনার্থী শিবিরের শেল্টার নম্বর ৩১,ব্লক ডি১/বাসিন্দা মৃত আহাম্মদের ছেলে মোঃ মোস্তফা কামাল(৪০)।
মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান।
তিনি বলেন,গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়,আলো শপিং কমপ্লেক্স সংলগ্ন ব্রীজের উপর ইয়াবা ক্রয়-বিক্রয় হবে।এমন তথ্যের ভিত্তিতে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়ানের একটি বিশেষ টহলদল উক্ত এলাকায় গোপনে অবস্থান নেয়।কিছুক্ষণ পর দুইজন ব্যক্তিকে একটি ব্যাগসহ ব্রীজের উপর আলোচনারত অবস্থায় দেখে।টহলদলের সন্দেহ হওয়ায় ঔই ব্যক্তিদের আটক করতে সক্ষম হয়।
ঔই সময় তাদের সাথে থাকা ব্যাগটি তল্লাশি করে ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। তিনি আরো বলেন,উদ্ধারকৃত ইয়াবসহ আটকদের বিরুদ্ধে   মাদক আইনে মামলা দায়ের করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION