মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

ওয়ার্ল্ড এমাটি লাইব্রেরির পক্ষে মহেশখালী পাবলিক লাইব্রেরির নবগঠিত পরিচালনা পরিষদকে অভিনন্দন

সংবাদ বিজ্ঞপ্তি:

দেশের একমাত্র পাহাড়ী দ্বীপ মহেশখালীর ঠাকুরতলা-ডেইলপাড়ায় ২০০৩ খ্রি. প্রতিষ্ঠিত ওয়ার্ল্ড এমাটি লাইব্রেরির পক্ষ হতে মহেশখালী পাবলিক লাইব্রেরির নবগঠিত পরিচালনা পরিষদকে অভিনন্দন জানিয়েছেন। উক্ত

গ্রন্থাগারের পক্ষে অদ্য এক যুক্ত বিবৃতিতে সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে এডভোকেট মুহাম্মদ এরফান উল্লাহ ও এডভোকেট নুরুল আলম মহেশখালী পাবলিক লাইব্রেরির নবগঠিত পরিচালনা পরিষদকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে পাবলিক লাইব্রেরির সফলতা কামনা করেন।

নেতৃবৃন্দ মহেশখালীর গ্রন্থাগার আন্দেলনে মহেশখালী পাবলিক লাইব্রেরির যথাযথ ভুমিকা পালন করতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন এবং ওয়ার্ল্ড এমাটি লাইব্রেরির কার্যক্রমে মহেশখালী পাবলিক লাইব্রেরির নেতৃবৃন্দের সার্বিক সহযোগিতা কামনা করেন।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION