মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

কক্সবাজার জেলা পরিষদ বাংলো থেকে অফিস সহকারির মৃতদেহ উদ্ধার

ভয়েস প্রতিবেদক:

কক্সবাজার জেলা পরিষদের ডাক বাংলো থেকে অফিস সহকারি আয়ুব আলী (৩৭) এর
মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৩ ডিসেম্বর) বিকেল চারটার দিকে জেলা পরিষদের ডাক বাংলোর ১৯ নংকক্ষ থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

নিহত আয়ুব চকরিয়া উপজেলার হরিয়াঘোনা এলাকার সৈয়দ হোসেনের ছেলে। তিনি জেলা পরিষদের প্রধান সহকারী রেজাউলের অফিস সহকারী বলে জানা গেছে।

ডাক বাংলোর কেয়ারটেকার জাফর বলেন, দুপুর ১ টা ১০ এর দিকে আমার থেকে চাবি নিয়ে রুমে যায়। তারও কিছুক্ষণ পর আমি উপরে গেলে দরজা খোলা দেখে প্রবেশ
করি। তখন তার ঝুলন্ত মরদেহ দেখতে পায়।

আয়ুবের স্ত্রী মমতাজ বেগম বলেন, রাতে শহরের বাহারছড়ার বাসায় ছিল। সকাল ১১ টার দিকেও বাসায় যায়। সেখান থেকে অফিসে এসেছে। পরে দুপুর দুইটার দিকে ডাক বাংলোর স্টাফ জাফর আমাকে ফোন করে বলেন চিফ রেজাউল আমাকে ডেকেছে। পৌনে
চারটার দিকে ১৯ নম্বর কক্ষে আমার স্বামীর লাশ দেখতে পেয়েছি।

তিনি অভিযোগ করে বলেন, দিনে দুপুরে একটা মানুষ কি করে আত্মহত্যা করতে পারে। তাকে পরিকল্পিতভাবে হত্যা করে ঝুলিয়ে রেখেছে। স্বামী হত্যার বিচারও
দাবি করেন মমতাজ বেগম।

কক্সবাজার সদর মডেল থানার উপ-পরিদর্শক মোশাররফ হোসেন বলেন, খবর পেয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছি। তবে শরীরে কোন আঘাতের চিহ্ন দেখা যাচ্ছে না। তাই ময়না তদন্ত রিপোর্ট পাওয়ার পর হত্যা না আত্মহত্যা নিশ্চিত হওয়া যাবে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION