EDITOR
- ২৪ ডিসেম্বর, ২০২০ /

মোঃ আলমগীর আজিজ, টেকনাফ:
টেকনাফ উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর যৌথ উদ্যোগে বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি সহযোগিতায় প্রশিক্ষণ সামগ্রী ও সনদপত্র বিতরণ করা হয়েছে।
উপজেলা পরিষদ মিলনায়তনে বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের ব্যতিক্রমধর্মী উদ্যোগে টেকনাফ অবস্থানরত হিজড়া ( তৃতীয় লিঙ্গ) জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নের লক্ষ্যে আয় বর্ধক প্রশিক্ষণের আওতায় আধুনিক দর্জি বিজ্ঞান (টেইলারিং) প্রশিক্ষণে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ সামগ্রী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন টেকনাফ উপজেলা চেয়ারম্যান নুরুল আলম, বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাহেরা আক্তার মিলি। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ শওকত ইসলাম, বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির সার্ভিস সেন্টার ম্যানেজার মোঃ আমিনুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সিফাত-বিন আনোয়ার ও সাংবাদিকবৃন্দ।
বক্তরা বলেন হিজড়া তৃতীয় লিঙ্গের আল্লাহর সৃষ্টি। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও দারিদ্র বিমোচনে অগ্রাধিকার দিয়েছেন। অনুষ্ঠান শেষে হিজড়া জনগোষ্ঠীর মাঝে সনদ ও কম্বল বিতরণ করা হয়।
ভয়েস/আআ