বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
Medical staff push a patient inside a French medical helicopter NH90 of the 1st RHC (1st Combat Helicopter Regiment) in Strasbourg, on March 30, 2020, to be evacuated to a German hospital amid the outbreak of the COVID-19 caused by the novel coronavirus. (Photo by FREDERICK FLORIN / AFP) ভয়েস নিউজ ডেস্ক:
নভেল করোনাভাইরাসে মার্কিন যুক্তরাষ্ট্রে সোমবার বাংলাদেশ সময় সকাল ৮টা পর্যন্ত মৃতের সংখ্যা ৮০ হাজার ছাড়িয়ে গেছে। আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারের সবশেষ হিসাব অনুযায়ী, কভিড-১৯ রোগে দেশটিতে ৮০ হাজার ৫৬২ জনের মৃত্যু হয়েছে।
মে মাসের প্রায় অর্ধেক সময় পার হতে থাকলেও নতুন আক্রান্তের সংখ্যা আমেরিকায় কমছে না। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ১ হাজার ৮১৬ জনের মৃত্যুর পাশাপাশি আক্রান্ত হয়েছেন কয়েক হাজার মানুষ। এখন পর্যন্ত মোট আক্রান্ত ১৩ লাখ ৬২ হাজার ৭১৫ জন। নিউইয়র্ক টাইমসের ডেটা বিশ্লেষণ বলছে, যুক্তরাষ্ট্রের নিহতদের এক তৃতীয়াংশই নার্সিংহোমের।
আমেরিকার মতো রাশিয়ায়ও লাফিয়ে বাড়ছে আক্রান্ত এবং মৃতের সংখ্যা। দেশটি জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ১২ জন আক্রান্ত হয়েছেন। মোট আক্রান্ত ২ লাখ ৯ হাজার ৬৮৮ জন। রাশিয়ার করোনাভাইরাস টাস্ক ফোর্স বলছে, গত একদিনে সেখানে মারা গেছে ৮৮ জন। এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা ১ হাজার ৯১৫ জন।
চীন থেকে ছড়িয়ে পড়া এই রোগটিতে গোটা পৃথিবীতে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ২ লাখ ৮২ হাজার ৪৯৫ জন। মোট আক্রান্ত ৪০ লাখ ৯৭ হাজার ১৫৮ জন। সুস্থ হয়েছেন ১৪ লাখ ২৮ হাজার ৮২ জন।
ইতালিতে মৃত্যু ৩০ হাজার ৫৬০ জনের; আক্রান্ত ২ লাখ ১৯ হাজার ছাড়িয়েছে। স্পেনে প্রাণ গেছে ২৬ হাজার ৬২১ জনের। দেশটিতে আক্রান্ত ২ লাখ ২৪ হাজার ৩৯০ জন।
দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত ১১ হাজার ১২৩ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে আক্রান্ত ১ লাখ ৬২ হাজার ৬৯৯ জন। সূত্র:দেশরূপান্তর।
ভয়েস/জেইউ।