মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

রামুতে গৃহবধূকে কুপিয়ে হত্যা

ভয়েস প্রতিবেদক:

রামুতে খালেদা বেগম (৪৮) নামের এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ (২৭ ডিসেম্বর) বিকালে কক্সবাজারের রামু উপজেলার খুনিয়াপালংইউনিয়নের কম্বুনিয়া এলাকায় এঘটনা ঘটে।

নিহত গৃহবধূ ওই এলাকার  আজিম উদ্দীনের স্ত্রী। তারা কিছুদিন আগে মহেশখালী উপজেলার শাপলার এলাকা থেকে খুনিয়াপালংয়ের কম্বনিয়ার বনবিভাগের জমির  উপর নতুন বসতি গড়ে তুলছিল।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমিরুজ্জামান সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, ‘খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
ওসি ধারনা করে আরও জানান, হত্যার আলামত দেখে মনে হয়েছে পুর্বশত্রুতার জের ধরে ওই গৃহবধূকে হত্যা করা হয়েছে। পুলিশ আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION