মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

উখিয়ায় এক লাখ বিশ হাজার পিস ইয়াবা সহ ৪ রোহিঙ্গা গ্রেপ্তার

ভয়েস প্রতিবেদক, উখিয়া:

উখিয়ায় এক লাখ বিশ হাজার পিস ইয়াবা সহ ৪ জন রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। সোমবার (২৮ ডিসেম্বর) সকাল ৬টার দিকে উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের রেজু আমতলী মিয়ানমার সীমান্ত এলাকা থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়েছে।

এসময় জড়িত থাকার অভিযোগে জন রোহিঙ্গাকে গ্রেপ্তার করা করা হয়েছে। গ্রেপ্তারকৃত রোহিঙ্গারা হলেন, উখিয়ার কুতুপালং ১নং রোহিঙ্গা ক্যাম্প এফ/৩ ব্লকের মৃত নুরুল বশরের ছেলে মোঃ সৈয়দ (৩৭), একই ক্যাম্পের এফ/১২ ব্লকের মৃত জাহিদ হোসেনের ছেলে এনায়েতুর রহমান (২১), সি/১৩ ব্লকের মৃত সুলতান আহমদের ছেলে মোঃ জুবায়ের (২০) ও ৭নং রোহিঙ্গা ক্যাম্পের সি/১১ ব্লকের মৃত সামসুল আলমের ছেলে নুর আলম (৩০)।

কক্সবাজার ৩৪ বিজিবি’র উপ-অধিনায়ক মো: আবদুল আজিজ ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার ৩৪ বিজিবির আওতাধীন উখিয়ার রেজু আমতলীস্থ বিওপি সদস্যরা জানতে পারেন যে কিছু ইয়াবাপাচারকারি বেশ কিছু ইয়াবা নিয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করবে। এখবরে বিওপির সদস্যরা উখিয়া উপজেলার ৪নং রাজাপালং ইউপি’র বাগানপাড়া ফিশারীঘাট নামক স্থানে ফাঁদ পেতে থাকে। পরে ভোর সকালের দিকে ৪ জন ব্যক্তিকে পায়ে হেঁটে সীমান্ত এলাকা হতে বাংলাদেশের দিকে আসতে দেখে সন্দেহভাজন হিসেবে আটক করে। এসময় তাদের শরীর তল্লাশী করে এক লাখ বিশ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার বাজারমুল্য আনুমানিক তিন কোটি ষাট লক্ষ টাকা। পরে তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থা নিতে ইয়াবাসহ উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের ১জানুয়ারি থেকে এ পর্যন্ত শুধুমাত্র কক্সবাজার ৩৪ বিজিবির সদস্যরা ৩৪ লাখ ৮৩ হাজার ৯৩২ পিস ইয়াবাসহ ২৮৫ জন আসামীকে আটক করেছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION