EDITOR
- ৩০ ডিসেম্বর, ২০২০ /

মোঃ আলমগীর আজিজ, টেকনাফ:
টেকনাফে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৫) এর সদস্যরা অভিযান চালিয়ে শপিং ব্যাগের ভেতর থেকে ৮ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারীকে আটক করা হয়েছে ।
মঙ্গলবার (২৯ ডিসেম্বর) বিকেলে উপজেলা হ্নীলা ইউনিয়নের উলুচামারি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে ইয়াবাসহ তাকে আটক করা হয়।আটক হলেন,হ্নীলা ইউপি রঙ্গিখালী (গাজীপাড়া)মৃত গুরা মিয়ার ছেলে আব্দুর শুক্কুর প্রকাশ শিয়াইল্যা (৩৫)।
বুধবার বিকেলে এ তথ্যটি নিশ্চিত করেছেন কক্সবাজার র্যাব১৫ ক্যাম্পের সহকারী পরিচালক (মিডিয়া)এএসপি আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।তিনি বলেন,গোপন সংবাদের ভিত্তিতে উলুচামারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পার্শে মাদক ব্যবসায়ীরা ইয়াবা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্য অবস্থান করছে।এমন তথ্যের ভিত্তিতে র্যাবের একটি দল ওই এলাকায় অভিযানে যায়।র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় এক ব্যক্তিকে আটক করতে সক্ষম হয়।পরে ধৃতের সাথে থাকা শপিং ব্যাগ তল্লাশি করে ৮হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
তিনি আরো বলেন,জিজ্ঞাসাবাদে ধৃত স্বীকার করে যে দীর্ঘদিন ধরে টেকনাফ সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছে।উদ্ধারকৃত ইয়াবাসহ আটকের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে টেকনাফ মডেল থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে।
ভয়েস/আআ