বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:০০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসরায়েলের সঙ্গে আমিরাতের অস্ত্রচুক্তির গোপন তথ্য ফাঁস ঐকমত্যের ভিত্তিতেই জনপ্রত্যাশার সংবিধান সংস্কার চান সালাহউদ্দিন আহমদ ভিনিসিয়ুস কি তাহলে রিয়ালেই থাকছেন? সৈকতে প্যারাসেইলিং বন্ধে সরকারকে আইনি নোটিশ মহেশখালী প্রেস ক্লাবে তিন নতুন সদস্য, সাংবাদিক মহলে উৎসাহ দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী

তামাকজাতে শরীর নষ্ট হয়, চরিত্র না

শ্রী লেখা মিত্র

বিনোদন ডেস্ক:

খোলামেলা পোশাক নিয়ে যেমন কারো ধার ধারেন না, তেমনি ঠোঁটকাটা স্বভাবের মানুষ হিসেবেও দারুণ খ্যাতি রয়েছে টলিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্রর। ব্যক্তিগত জীবনে সিঙ্গেল মাদার হলেও খুব স্বাধীনভাবে জীবন-যাপন করতে অভ্যস্ত তিনি। স্বাভাবিকভাবে বছরজুড়েই নানা বিষয় নিয়ে আলোচনায় থাকেন তিনি।

এবার স্পষ্টভাবে শ্রীলেখা জানালেন, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। কিন্তু তিনি নিজেও ধূমপান করেন। অর্থাৎ এই বদ অভ্যাসের দাস তিনি।

ধূমপানের ক্ষতিকর দিকের কথা কারো অজানা নয়। এতে স্বাস্থ্যের ক্ষতি হয়। কিন্তু কেউ কেউ বলেন স্বাস্থ্যের পাশাপাশি ধূমপান চরিত্রেরও ক্ষতি করে! আর এই প্রশ্ন শ্রীলেখাকে করেছিলেন ভারতীয় একটি সংবাদমাধ্যম। জবাবে এ অভিনেত্রী বলেন—সিগারেট খাওয়া খারাপ অভ্যাস। কোনো দিন প্রচার করব না। কিন্তু বদ অভ্যাসের দাস তো আমরা মানুষরাই। আর এখানে গিয়েই সমস্যা। তামাকজাত শরীর নষ্ট হয়, চরিত্র না। এটাই সম্ভবত মানুষ গুলিয়ে ফেলেন। আর এতে বেশি টার্গেট করা হয় নারীদের।

যারা টার্গেট করেন তারা কী নারী না পুরুষ? একটি উদাহরণ টেনে শ্রীলেখা বলেন—কেবল পুরুষরা নন, একজন নারীর চরিত্রহননে কোনো লিঙ্গই কম যায় না। সোশ্যাল মিডিয়ায় একজন নারী রয়েছেন যিনি আমাকে সব প্ল্যাটফর্মেই অনুসরণ করেন। আমার সমস্ত ছবি দেখেন এবং কুৎসিত মন্তব্য করেন। ব্লক করলে অন্য মাধ্যমে আমাকে ফলো করেন।

শ্রীলেখা ধূমপানের মতো বদ অভ্যাসের দাস। বিষয়টি উল্লেখ করে শ্রীলেখা বলেন—এটা সবাই জানেন যে আমি এই বদ অভ্যাসের (সিগারেট) দাস। আমি সিগারেট খাই। কিন্তু কোনো দিন সিগারেট খাওয়ার ছবি পোস্ট করব না। কারণ এই প্রচারটা করতে চাই না। কিন্তু ধরে নেওয়া যাক, কোনো দিন অন্য কোনো সূত্রে যদি আমার সিগারেট খাওয়ার ছবি সোশ্যাল প্ল্যাটফর্মে প্রকাশ পেয়ে যায়, তবে আর রক্ষা নেই! আমার চরিত্র ধুলোয় মিশিয়ে দিতে বাকি রাখবেন না কেউ। এটা তো হওয়ার কথা নয়!সূত্র:রাইজিংবিডি।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION