সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন

সরকারি কর্মচারীদের এসিআরে পরিবর্তন

ভয়েস নিউজ ডেস্ক:

নবম গ্রেড থেকে শুরু করে ওপরের সরকারি কর্মচারীদের বার্ষিক গোপনীয় অনুবেদনে (এসিআর) পরিবর্তন আসছে। সততা, নৈতিকতা, ই-নথি ও ইন্টারনেট ব্যবহার এবং উদ্ভাবনী সক্ষমতা মূল্যায়নে অন্তর্ভুক্ত হয়েছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত নতুন ‘গোপনীয় অনুবেদন অনুশাসনমালা ২০২০’ জারি করা হয়েছে। এতে এসিআর ফরমে (বাংলাদেশ ফরম নং ২৯০-ঘ) সংশ্লিষ্ট বিষয় পরিবর্তন এনে সংশোধন করা হয়েছে। বিদ্যমান সাধু ভাষার পরিবর্তে ফর্মে চলিত ভাষা ব্যবহার করা হয়েছে।

পূর্বের অনুশাসনমালায় (২০১২) নবম তদুর্ধ গ্রেডে কর্মরতদের ‘কর্মকর্তা’ হিসেবে উল্লেখ করা হলেও নতুন অনুশাসনমালায় সবাইকে ‘কর্মচারী’ বলা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. তোফাজ্জেল হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে অনুশাসনমালাটি অবিলম্বে কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে। ফলে এসব গ্রেডের কর্মচারীদের-২০২০ সালের এসিআর নতুন ফরম এই সম্পাদিত হবে।

এসিআর অনুষ্ঠানমালার আদেশ অনুযায়ী সরকারি চাকরিজীবীদের পূর্ববর্তী বছরের বার্ষিক গোপনীয় অনুবেদন নতুন বছরের দুই মাসের মধ্যে সম্পন্ন করতে হয়।

এসিআর ফর্মের মূল্যায়ন অংশে ব্যক্তিগত বৈশিষ্ট্য ১৩টি মূল্যায়ন ক্ষেত্রের মধ্যে ফর্মে ‘বুদ্ধিমত্তা ও নিরাপত্তা সচেতনতার’ বিষয়টি বাদ দেওয়া হয়েছে। এক্ষেত্রে নতুন করে ‘সততা ও নৈতিকতা’ মূল্যায়নের অংশ হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে। এছাড়া বিদ্যমান আগ্রহ অংশে ‘আগ্রহ ও মনোযোগ’, ‘ব্যবস্থা গ্রহণ ও আদেশ পালনে তৎপরতার’ পরিবর্তে ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ পালনে তৎপরতা’ এবং ‘জনসাধারণের সহিত ব্যবহারের’ পরিবর্তে ‘সেবাগ্রহীতার সঙ্গে ব্যবহার’ সংযুক্ত করা হয়েছে।

ফরমের কার্যসম্পাদন অংশ থেকে ‘সহকর্মীদের সহিত সম্পর্ক’, ‘অধীনস্তদের প্রশিক্ষণ দানে আগ্রহ ও ‘দক্ষতা’, ‘বার্ষিক গোপনীয় অনুবেদন লিখন প্রতিস্বাক্ষরকরণে তৎপরতা’- এই তিনটি মূল্যায়নের ক্ষেত্রে বাদ দেওয়া হয়েছে। এক্ষেত্রে নতুন করে ‘ই-নথি ও ইন্টারনেট ব্যবহারে আগ্রহ ও দক্ষতা’, ‘উদ্ভাবনী কাজে আগ্রহ এবং দলগত কাজে সহযোগিতা’ এবং ‘নেতৃত্ব দানে সক্ষমতা’ নতুন মূল্যায়নের ক্ষেত্রে হিসেবে যুক্ত হয়েছে।

ফরমে অনুবেদনকারী এবং অনুবেদন প্রতিস্বাক্ষরকারীর সুপারিশ অংশেও পরিবর্তন এসেছে। সূত্র: বাংলাট্রিবিউন।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION