সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিবেশ অধিদপ্তরের

এম.এ সাত্তার:

কক্সবাজার জেলারয় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালাচ্ছে কক্সবাজার পরিবেশ অধিদপ্তর।
জানাযায়, জেলায় ১০৫ টি ইটভাটার মধ্যে প্রায় ৬২ টি ইটভাটা অবৈধ। যার কারণে এসব অবৈধ ইটভাটা ‍উচ্ছেদে অভিযান শুরু করেছে পরিবেশ অধিদপ্তর।

আজ সোমবার (১১ ডিসেম্বর) সকালে কক্সবাজারের রামু থেকে এ অভিযান শুরু হয়। অভিযানে নেতৃত্ব দিচ্ছেন পরিবেশ অধিদপ্তরের সিনিয়র সহকারী সচিব ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাদিকুর রহমান সবুজ।

তিনি জানান, পরিবেশ ছাড়পত্র ও ইট পুড়ানোর ছাড়পত্র না থাকায় অবৈধ ইটভাটা ধ্বংসে দেশব্যাপী অভিযান চলছে। এর অংশ হিসেবে কক্সবাজারেও অভিযান শুরু হয়েছে। পর্যায়ক্রমে সকল অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। অভিযানে স্থানীয় পরিবেশ অধিদপ্তর, র‌্যাব, পুলিশ ও ফায়ার ব্রিগেড এর সদস্যরা উপস্থিত ছিলেন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION