বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:৩২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসরায়েলের সঙ্গে আমিরাতের অস্ত্রচুক্তির গোপন তথ্য ফাঁস ঐকমত্যের ভিত্তিতেই জনপ্রত্যাশার সংবিধান সংস্কার চান সালাহউদ্দিন আহমদ ভিনিসিয়ুস কি তাহলে রিয়ালেই থাকছেন? সৈকতে প্যারাসেইলিং বন্ধে সরকারকে আইনি নোটিশ মহেশখালী প্রেস ক্লাবে তিন নতুন সদস্য, সাংবাদিক মহলে উৎসাহ দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী

কক্সবাজার সৈকতে নিজের ‘স্বর্গ’ ফিরে পেলেন সুনেরাহ

বিনোদন ডেস্ক:

‘ন ডরাই’ সিনেমার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেত্রী সুনেরাহ কক্সবাজারে সমুদ্র সৈকতে গিয়ে যেন নিজের স্বর্গকে আবার ফিরে পেয়েছেন। বুধবার (১৩ জানুয়ারি) সুনেরাহ নিজের ইনস্টাগ্রামে কয়েকটি ছবি পোস্ট করে ক্যাপশনে এমনটাই জানালেন।

সুনেরাহ’র শেয়ার করা ছবিতে দেখা যায়, সমুদ্রসৈকতের বালুর ওপর পা ছড়িয়ে বসে রয়েছেন অভিনেত্রী। লাল টি-শার্টের সঙ্গে মাথায় হ্যাট পরে তাকিয়ে আছেন সমুদ্রের বিপরীতে।

ছবির সঙ্গে সুনেরাহ লিখে দিয়েছেন ‘ইন মাই ওন প্যারাডাইজ। ‘ অর্থাৎ ‘আমার নিজের স্বর্গে। ‘ এ বাক্য থেকেই বোঝা যায় সমুদ্র তার কতটা আপন। কিংবা সমুদ্র সুনেরাহকে আপন না ভাবলেও তিনিই সমুদ্রকে আপন করে নিয়েছেন, নিজের জগৎ করে নিয়েছেন। কেননা এই সমুদ্র তাকে অনেক কিছু দিয়েছে, অথচ সমুদ্রের নাকি শুধু নিয়ে যাওয়ারই কথা…। সুনেরাহর কাছে এই সমীকরণ উল্টো।

কক্সবাজারের সমুদ্রসৈকত সুনেরাহ বিনতে কামালকে এনে দিয়েছে এ বছরের জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এক তরুণী সার্ফারের চরিত্রে অভিনয় করেছিলেন সুনেরা। পর্দায় ভেসে ওঠার জন্য দিন-রাত ভেসে থাকতে হয়েছে সমুদ্রে, গড়ে উঠেছে সমুদ্রের সঙ্গে সখ্য। যদিও এই তরুণ অভিনেত্রী বিভিন্ন সময় ন’ডরাই চলচ্চিত্রে কাজ করতে গিয়ে তার পরিশ্রমের কথা উল্লেখ করেছেন। নোনা পানির বিরুদ্ধে গিয়ে সার্ফিংয়ে অভ্যস্ত হতে হয়েছে। একসময় দর্শকরা এক লড়াকু তরুণীকে পর্দায় দেখতে পান।

সুনেরাহ জানেন, কেন এই সৈকত স্বর্গ, সেটা তার চেয়ে ভালো কেউ জানেন না। তাইতো কদিন আগে কণ্ঠশিল্পী জেফারের সঙ্গে কক্সবাজার গিয়ে সমুদ্রে লুটিয়ে পড়েছিলেন। আর ছবিগুলোও তুলে দিয়েছেন জেফার।

সুনেরাহ বলেছিলেন, ‘সমুদ্র আমার অনেক পছন্দ। সমুদ্রের কাছে গেলে আমি উদাসীন হয়ে যাই। ‘ কক্সবাজারে শুটিংয়ের অভিজ্ঞতা জানিয়ে বলেন, ‘শুটিংয়ের সময়গুলো অসাধারণ কেটেছে। এখন অবশ্য অভিনয়টা নেশায় পরিণত হয়ে গেছে। শুটিং শেষে ঢাকায় এসে বসে থাকলে বিষণ্ণতায় ভুগি। দিন-রাত না ঘুমিয়ে শুধু অভিনয় করতে ইচ্ছা করে। ‘

সুনেরাহর শুরুটা নাচ শেখার মধ্য দিয়ে। মাত্র আড়াই বছর বয়সে বুলবুল ললিতকলা একাডেমিতে নাচ শেখা শুরু করেন তিনি। এ ছাড়া থিয়েটারেও অভিনয় করেছেন। চলচ্চিত্র জগতে পদার্পণ করেন স্টার সিনেপ্লেক্স প্রযোজিত ছবি ন’ডরাইয়ের মাধ্যমে। আর প্রথম সিনেমাতেই বাজিমাত করেন তিনি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION