সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
প্রবল বৃষ্টিতে চট্টগ্রামে জলাবদ্ধতা, নগরবাসীর দুর্ভোগ আরব দেশগুলোতে কি প্রভাব হারাচ্ছেন ট্রাম্প “বাংলাদেশের দাপটে নতজানু মালয়েশিয়া” “আধুনিক কৃষি ও বাজার ব্যবস্থার উন্নয়নে সমন্বিত উদ্যোগের আহ্বান” টেস্ট ক্রিকেট তুমি সুন্দর, বাংলাদেশ জিতলে আরও সুন্দর: মাশরাফি ১০ লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশের তথ্য ঠিক নয়, বেশিরভাগ বাঙালি: মিয়ানমার দোকানের টাকা চাওয়ায় বাংলাদেশি যুবককে গুলি করলো এক রোহিঙ্গা রোহিঙ্গা যুবকের জালিয়াতিতে মৃত্যুদণ্ড সোনা মিয়ার, কারামুক্ত হয়ে বললেন ‘জীবনটা নরক হয়ে গেছে’ যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৭ বিএনপির মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল

মানব কল্যাণের মাধ্যমে সমাজকে এগিয়ে নিয়ে যেতে হবে-কউক চেয়ারম্যান

বক্তব্য রাখছেন কউক চেয়ারম্যান ফোরকান আহমদ

বলরাম দাশ ‍অনুপম:

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে.কর্ণেল (অবঃ) ফোরকান অাহমদ বলেছেন-মানব কল্যাণের মাধ্যমে সমাজকে এগিয়ে নিয়ে যেতে হবে৷

মানুষের সেবা করাই হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম। তিনি শুক্রবার সকালে জেলার অন্যতম সামাজিক সংগঠন যুব উদ্যােগে মানব কল্যাণ পরিষদের ৭ম বর্ষপূর্তি উপলক্ষে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ অনুস্টানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। অনুস্টানের উদ্বোধন করেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট রনজিত দাশ। মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক প্রিয়তোষ শর্মা চন্দন৷ যুব উদ্যােগে মানব কল্যাণ পরিষদের প্রীতম ধরের সভাপতিত্বে অনুস্টিত এই অনুস্টানে মূখ্য অালোচক ছিলেন জেলা পূজা কমিটির সহ-সভাপতি রতন দাশ ও প্রধান বক্তা ছিলেন পৌর পুজা কমিটির সভাপতি বেন্টু দাশ।

যুব উদ্যােগে মানব কল্যাণ পরিষদের সভাপতি সুজন শর্মার পরিচালনায় অনুস্টিত উক্ত অনুস্টানে বিশেষ অতিথি ছিলেন-জেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক বিশ্বজিত পাল বিশু, পৌর পূজা কমিটির সাধারণ সম্পাদক জনি ধর, জেলা অাইনজীবি ঐক্য পরিষদের সদস্য সচিব এডভোকেট বাপৃপী শর্মা ও দৈনিক ইনানীর চীফ রিপোর্টার বলরাম দাশ অনুপম। পরে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ করা হয়৷

ভয়েস/জেই‌উ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION