সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
প্রবল বৃষ্টিতে চট্টগ্রামে জলাবদ্ধতা, নগরবাসীর দুর্ভোগ আরব দেশগুলোতে কি প্রভাব হারাচ্ছেন ট্রাম্প “বাংলাদেশের দাপটে নতজানু মালয়েশিয়া” “আধুনিক কৃষি ও বাজার ব্যবস্থার উন্নয়নে সমন্বিত উদ্যোগের আহ্বান” টেস্ট ক্রিকেট তুমি সুন্দর, বাংলাদেশ জিতলে আরও সুন্দর: মাশরাফি ১০ লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশের তথ্য ঠিক নয়, বেশিরভাগ বাঙালি: মিয়ানমার দোকানের টাকা চাওয়ায় বাংলাদেশি যুবককে গুলি করলো এক রোহিঙ্গা রোহিঙ্গা যুবকের জালিয়াতিতে মৃত্যুদণ্ড সোনা মিয়ার, কারামুক্ত হয়ে বললেন ‘জীবনটা নরক হয়ে গেছে’ যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৭ বিএনপির মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল

এখন সবাই নৌকায় উঠতে চায়, পিঠ বাঁচাতে চায়-তথ্যমন্ত্রী ড হাছান মাহমুদ

কক্সবাজার জেলা আাওয়ামী লীগ ‍অফিসে বক্তব্য রাখছেন তথ্য মন্ত্রী ড.হাছান মাহমুদ

ভয়েস প্রতিবেদক:
আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক তথ্যমন্ত্রী ড হাছান মাহমুদ বলেছেন, এখন সবাই নৌকায় উঠতে চায়। অনেকে লুটপাট করে পিঠ বাঁচাতে,লুণ্ঠিত সম্পদ রক্ষা করতে নৌকায় উঠতে চায়। অনেকেই নৌকায় উঠে রক্ষা পেতে চাচ্ছে। কাউকে সেই সুযোগ দেওয়া হবে না। নৌকায় বেশি মানুষ উঠতে পারে না।

তিনি আজ শুক্রবার বিকেলে কক্সবাজার জেলা আওয়ামীলীগ আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে এসব কথা বলেছেন। আওয়ামী লীগের এ যুগ্মসাধারণ সম্পাদক বলেন, সামনে পৌর সহ নানা নির্বাচন শুরু হয়েছে। এসব নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে যারা অংশগ্রহণ করবে তাদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গ সহ গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। নির্বাচনে দলের প্রার্থী দেওয়ার ক্ষেত্রে দলের পরীক্ষিতদের কে মূল্যায়ন করা হবে। দলের দুঃসময়ে দুর্দিনে যারা হাল ধরেছিলেন তাদেরকেই মূল্যায়ন করা হবে।

কক্সবাজার শহরের লালদীঘির পূর্বপাড়ে কক্সবাজার জেলা আওয়ামী লীগ কার্যালয়ে কক্সবাজার জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তথ্য মন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক ডক্টর হাছান মাহমুদ বলেন,১২ বছরে দেশের সব মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে। এসব উন্নয়নের কথা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে দলের নেতা-কর্মীদেরকে। আজকে বাংলাদেশের দেড় কোটি মানুষ নানা প্রকার ভাতা পাচ্ছেন। ১২ বছর আগে এ দেশের কি অবস্থা ছিল ,আজ কি অবস্থা, সে বিষয়গুলো সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে। মন্ত্রী বলেন, শেখ হাসিনার নেতৃত্বে সরকার কক্সবাজার কে এগিয়ে নিয়ে যাচ্ছে। কেউ স্বপ্নেও ভাবেনি কক্সবাজার পর্যন্ত রেললাইন আসবে। কিন্তু তা আজ বাস্তবে রূপ নিয়েছে। আগামী বছর ঢাকা থেকে কক্সবাজার রেল পৌঁছাবে। কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করা হয়েছে। এসব উন্নয়নের কথা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে দলের নেতাকর্মীদের প্রতি নির্দেশ দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর সভার মেয়র মজিবুর রহমানের সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্মবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা। বক্তব্য রাখেন,প্রবীণ আওয়ামী লীগ নেতা মোস্তাক আহমদ চৌধুরী, কক্সবাজার সদর-রামু আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, মহিলা সংসদ সদস্য কানিজ ফাতেমা মোস্তাক, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লেফটেন্যান্ট কর্নেল ( অব) ফোরকান আহমদ, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল করিম প্রমুখ।
এর আগে কক্সবাজার প্রেসক্লাবের নব-নির্বাচিত সভাপতি আবু তাহের চৌধুরী ও সাধারণ সম্পাদক মোঃ মজিবুল ইসলাম তথ্যমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ‌।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION