সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
প্রবল বৃষ্টিতে চট্টগ্রামে জলাবদ্ধতা, নগরবাসীর দুর্ভোগ আরব দেশগুলোতে কি প্রভাব হারাচ্ছেন ট্রাম্প “বাংলাদেশের দাপটে নতজানু মালয়েশিয়া” “আধুনিক কৃষি ও বাজার ব্যবস্থার উন্নয়নে সমন্বিত উদ্যোগের আহ্বান” টেস্ট ক্রিকেট তুমি সুন্দর, বাংলাদেশ জিতলে আরও সুন্দর: মাশরাফি ১০ লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশের তথ্য ঠিক নয়, বেশিরভাগ বাঙালি: মিয়ানমার দোকানের টাকা চাওয়ায় বাংলাদেশি যুবককে গুলি করলো এক রোহিঙ্গা রোহিঙ্গা যুবকের জালিয়াতিতে মৃত্যুদণ্ড সোনা মিয়ার, কারামুক্ত হয়ে বললেন ‘জীবনটা নরক হয়ে গেছে’ যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৭ বিএনপির মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল

টেকনাফ ৫ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার

ভয়েস প্রতিবেদক:
টেকনাফের নাফ নদী থেকে ৫ লাখ ২০ হাজার ইয়াবা জব্দ করেছে বিজিবি। এসময় একটি দেশীয় তৈরী বন্দুক, দুই রাউন্ড কার্তুজ ও একটি দেশীয় কিরিস উদ্ধার করা হয়।
রোববার (১৭ জানুয়ারী) ভোররাতে নাফনদীর দমদমিয়া বিওপির ওমরখাল থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়। তবে এঘটনায় কোন পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।
বিজিবি কর্মকর্তারা বলেন, ভোররাতে ওমরখাল পয়েন্ট দিয়ে ইয়াবার একটি চালান আসবে এমন খবর টহল দিতে থাকে বিজিবি সদস্যরা। তার কিছুক্ষণ পর চার যুবককে একটি নৌকা করে বাংলাদেশের দিকে আসতে দেখা যায়। পরে তারা বাংলাদেশ সীমানার এক কিলোমিটার ভেতরে প্রবেশ করলে তাদের থামতে বলা হয়। কিন্তু তারা না থেমে গুলিবর্ষণ করে। আত্মরক্ষার্থে বিজিবিও গুলি চালালে তারা গুলিবিদ্ধ অবস্থায় পানিতে ঝাপিয়ে পড়ে। অনেক খুজাখুজির পর তাদের পাওয়া যায়নি। পরে ওই নৌকায় ৫ টি প্লাস্টিকের বস্তায় ৫ লাখ ২০ হাজার ইয়াবা জব্দ করা হয়। এসব ইয়াবার আনুমানিক বাজার মূল্য ১৫ কোটি ৬০ লাখ টাকা।
বিষয়টি নিশ্চিত করে টেকনাফস্থ ২বিজিবির উপ-অধিনায়ক মেজর রুবায়েত কবীর বলেন, নৌকা নিয়ে বাংলাদেশে প্রবেশের সময় ৫ লাখ ২০ হাজার ইয়াবা জব্দ করা হয়। দেশীয় অস্ত্র ও কিরিস পাওয়া যায়। এব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION